ঢাকা ০৯:২১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পুরোনো ভবন ভেঙে আন্তর্জাতিক মানের বহুতল ভবন হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লিতে অনুষ্ঠান বাতিল করল পুলিশ Logo লালমাই পাহাড়ে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ Logo এনবিআরের ৬৮ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন Logo আদালতের শর্ত লঙ্ঘনের অভিযোগে মমতার বিরুদ্ধে পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা Logo আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি Logo মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট Logo ২০২৮ সালে শিক্ষাক্রমে ব্যাপক সংস্কার, ২০২৭ থেকেই যুক্ত হচ্ছে এআই ও নতুন বিষয়ঃ মাহদী আমিন Logo ডিএমপির তিন ডিসি ও পাঁচ এডিসিকে বদলি Logo রাজধানীর মূল সড়কে চলবে না ই-রিকশা: প্রতিমন্ত্রী

আনোয়ারায় নিষিদ্ব ঘোষিত যুবলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, ৩০ নেতাকর্মী আটক

চট্রগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের ৩০ নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মিছিলের ব্যানারসহ দুটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে আনোয়ারা-বাঁশখালী প্রধান সড়কের উপজেলার ৫ নম্বর বরুমচড়া ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. নজরুল ইসলাম (৩৪), মো. ইসমাইল (২০), নোমান মাহমুদ (১৫), মো. মিশকাত (২১), মাহিম উদ্দিন তুরাজ (১৫), মো. হাছান (১৫), মো. রিয়াজ (১৭), মো. ইমন (১৭), মো. আরিফ (১৮), মো. মিশকাত (১৫), মো. রাকিব (১৫), মো. মুজাহিদ (১৭), মো. জিহাদ (১৪), মো. রিফাত (১৮), মো. ছামির (১৫), মো. সাহেদ হোছাইন, মো. মিজবাহ (১২), মো. সজিব (১৬), মো. হাছান (১৫), মো. আজাদ হোসেন (১৯), আব্দুল্লাহ আল মামুন (১৫), মো. রিয়াদ (১৬), মিরাজ (১৫), রিফাতুল ইসলাম (১৫), মো. নেছার (১৪), মো. হৃদয় (২১), মো. খোকন (২৮), আব্দুর রহমান (১৪), মো. নাইম উদ্দিন (১৮) ও মো. আরাফাত (১৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের ব্যানারে কয়েকজন নেতাকর্মী মিছিল বের করার চেষ্টা করলে ঘটনাস্থলে অভিযান চালায় চট্টগ্রাম জেলা ডিবি পুলিশ। এ সময় ৩০ জনকে আটক করা হয়। পরে তাদের আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।

অভিযানে মিছিলের ব্যানারসহ চট্টগ্রাম মেট্রো-চ ১১-৬৬৪৪ ও চট্টগ্রাম মেট্রো-চ ১১-৯৬০০ নম্বরের দুটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ডিবি পুলিশ তাদের আটক করে আনোয়ারা থানায় হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
৪৫১০ বার পড়া হয়েছে