ডিএমপির তিন ডিসি ও পাঁচ এডিসিকে বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিনজন উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও পাঁচজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. শরফুদ্দীনকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে বদলি করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আজাদ রহমানকে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে এবং সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নূরে আলমকে ট্রাফিক-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অপর আদেশে ডিবি-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. সোনাহর আলীকে গোয়েন্দা-গুলশান বিভাগে বদলি করা হয়েছে। ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদ হোসেনকে গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনে বদলি করা হয়েছে।
এদিকে, গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আবির হাসানকে ডিএমপি কমিশনারের দপ্তরে স্টাফ অফিসার হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া ডিবি-রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জিয়াউর রহমান চৌধুরীকে পিওএম-পূর্ব বিভাগে এবং পিওএম-পূর্ব বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নজরুল ইসলামকে ডিবি-রমনা বিভাগের রমনা জোনাল টিমে বদলি করা হয়েছে।

























