ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে মার্কিন সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র Logo ষড়যন্ত্র করে মানুষের হৃদয় জয় করা যায় না: সুলতান সালাউদ্দিন টুকু Logo ঢাকায় ২৪ ঘণ্টায় ৫৩৪ জন গ্রেপ্তার, ৩৭ মামলা Logo চাঁদাবাজির মামলায় আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেপ্তার Logo কাতার, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার সঙ্গে তুরস্কের চারপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি Logo প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেসবুকে আক্রমণাত্মক মন্তব্য, রাজশাহীতে আটক ১ Logo সাজেকে পর্যটক ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলির অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে Logo মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও উপকূলের সংকট সমাধানে প্রধানমন্ত্রীর পরিকল্পনা Logo জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারত-যুক্তরাষ্ট্রের বৈঠক Logo মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে খুলনা-বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আদাবর এলাকায় চাঁদাবাজির অভিযোগে করা একটি মামলায় আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. নয়ন হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার রাতে আদাবর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার চাঁদাবাজির একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায়  এ তথ্য জানান তেজগাঁও বিভাগ গোয়েন্দা পুলিশের উপকমিশনার মো. জিয়াউদ্দিন আহম্মেদ।

তিনি জানান, নয়ন হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার চাঁদাবাজির একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়। তবে কোন থানায় মামলাটি হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাতে পারেননি।

এদিকে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান সমকালকে বলেন, নয়ন হোসেন নামে কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, তা তাঁর জানা নেই। এ নামের কোনো আসামিকে তাঁদের কাছে হস্তান্তর করা হয়নি। তাঁর বিরুদ্ধে আদাবর থানায় কোনো মামলা রয়েছে কি না, সে বিষয়েও তিনি নিশ্চিত নন।

পুলিশের কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, আদাবর এলাকায় সিটি করপোরেশনের পয়োনিষ্কাশন ও ড্রেনেজ উন্নয়নকাজে বাধা দেওয়ার পাশাপাশি ভবনমালিকদের কাছে চাঁদা দাবির অভিযোগ রয়েছে নয়ন হোসেনের বিরুদ্ধে।

তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানা যায়নি

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
৪৫১৩ বার পড়া হয়েছে