ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে মার্কিন সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র Logo ষড়যন্ত্র করে মানুষের হৃদয় জয় করা যায় না: সুলতান সালাউদ্দিন টুকু Logo ঢাকায় ২৪ ঘণ্টায় ৫৩৪ জন গ্রেপ্তার, ৩৭ মামলা Logo চাঁদাবাজির মামলায় আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেপ্তার Logo কাতার, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার সঙ্গে তুরস্কের চারপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি Logo প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেসবুকে আক্রমণাত্মক মন্তব্য, রাজশাহীতে আটক ১ Logo সাজেকে পর্যটক ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলির অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে Logo মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও উপকূলের সংকট সমাধানে প্রধানমন্ত্রীর পরিকল্পনা Logo জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারত-যুক্তরাষ্ট্রের বৈঠক Logo মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে খুলনা-বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকায় ২৪ ঘণ্টায় ৫৩৪ জন গ্রেপ্তার, ৩৭ মামলা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে মাদকদ্রব্য, মোবাইল ফোন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডিএমপির রমনা বিভাগে ২৩ জন, লালবাগ বিভাগে ৫৩ জন, ওয়ারী বিভাগে ৮০ জন, মতিঝিল বিভাগে ৬৬ জন, তেজগাঁও বিভাগে ৯৫ জন, মিরপুর বিভাগে ১৫২ জন, গুলশান বিভাগে ৩০ জন এবং উত্তরা বিভাগে ৩৩ জন রয়েছেন। এ ছাড়া ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। অভিযানের সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযানে ১ কেজি গাঁজা, ১ হাজার ৫০৬ পিস ইয়াবা, চারটি মোবাইল ফোন ও চারটি চাকু জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
৪৫০৮ বার পড়া হয়েছে