ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পুরোনো ভবন ভেঙে আন্তর্জাতিক মানের বহুতল ভবন হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লিতে অনুষ্ঠান বাতিল করল পুলিশ Logo লালমাই পাহাড়ে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ Logo এনবিআরের ৬৮ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন Logo আদালতের শর্ত লঙ্ঘনের অভিযোগে মমতার বিরুদ্ধে পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা Logo আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি Logo মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট Logo ২০২৮ সালে শিক্ষাক্রমে ব্যাপক সংস্কার, ২০২৭ থেকেই যুক্ত হচ্ছে এআই ও নতুন বিষয়ঃ মাহদী আমিন Logo ডিএমপির তিন ডিসি ও পাঁচ এডিসিকে বদলি Logo রাজধানীর মূল সড়কে চলবে না ই-রিকশা: প্রতিমন্ত্রী

রায়পুরে ৩৬ লাখ টাকার স্বর্ণ চুরি মামলায় দুই কিশোর কারাগারে

নিজস্ব প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে একটি বসতঘরে চুরি করে প্রায় ৩৬ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে যাওয়ার মামলায় দুই কিশোরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার দুপুরে আটক দুই কিশোরকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি রোববার সন্ধ্যায় নিশ্চিত করেছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

কারাগারে পাঠানো দুই কিশোর হলো ফাহাদ হোসেন (১৬) ও সিফাত (১৭)। তাদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণ বিক্রির সাড়ে ৩ লাখ টাকা এবং ৩ ভরি ১০ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত ১১ আগস্ট রায়পুর ইউনিয়নের দেবীপুর এলাকায় শবনম ফেরদৌস চৌধুরীর বসতঘরে চুরির ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ৩৫ লাখ ৮০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় পরদিন রায়পুর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে পুলিশ ফাহাদ ও সিফাতকে আটক করে। পুলিশ জানায়, তারা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া স্বর্ণ ও নগদ অর্থের সূত্র ধরে জনৈক সুইটি আক্তার, খোকন সর্দার ও সুমন বণিকের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, আটক দুই কিশোরকে আদালতে সোপর্দ করা হয়েছে। চুরি হওয়া বাকি স্বর্ণালংকার উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
৪৫০৭ বার পড়া হয়েছে