ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এমপিদের বেতন ৫ লাখ ও মন্ত্রীদের ১০ লাখ টাকা করার প্রস্তাব নুরের নিজস্ব প্রতিবেদক Logo সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার নিয়ে পুলিশের উদ্বেগ, গুজব না ছড়ানোর আহ্বান Logo পল্লবীতে দুর্বৃত্তের গুলিতে বিএনপি কর্মী আহত, অবস্থা আশঙ্কাজনক Logo জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে রেডিট নাকি চ্যাটজিপিটি—কোনটি বেশি নির্ভরযোগ্য? Logo সাকিবের জাতীয় দলে ফেরার সুযোগ নেই, দেশে ফিরলে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রস্তুত প্রশাসন ও বিএনপি Logo তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ প্রকল্প দ্রুত বাস্তবায়নে কাজ করছে সরকার: পানিসম্পদমন্ত্রী Logo ডিসেম্বরে দেশে ফিরলে শেখ হাসিনাকে আইনের মুখোমুখি হতে হবে: আইনমন্ত্রী Logo নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার Logo মাছ, মুরগি ও ডিমের দামে নতুন অস্থিরতা, চাপে মধ্যবিত্ত

চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রস্তুত প্রশাসন ও বিএনপি

চট্রগ্রাম প্রতিনিধি

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। আগামী ৯ আগস্ট এক দিনের সফরে কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি চট্টগ্রাম নগরীতে দলের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভা করবেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সফরসূচি চূড়ান্ত করা হয়েছে। এ উপলক্ষে প্রশাসনের পাশাপাশি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকালে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে পৌঁছে গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।

এরপর হেলিকপ্টারযোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়ায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেবেন। সেখানে ত্রাণ বিতরণের পাশাপাশি ১০০টি গৃহহারা পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেওয়ার কথা রয়েছে।

দুপুরে তিনি ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় গিয়ে মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন।

এরপর হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত বন্যা পুনর্বাসন কর্মসূচিতে যোগ দিয়ে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের জন্য ঘর নির্মাণে পরিবারপ্রতি এক লাখ টাকা করে আর্থিক সহায়তা এবং ১৫ জন প্রতিবন্ধীর হাতে ১০ হাজার টাকা করে অনুদান তুলে দেওয়ার কথা রয়েছে।

সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর একটি হোটেলে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভা করবেন প্রধানমন্ত্রী। সভায় তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় এবং সাংগঠনিক দিকনির্দেশনা দেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, নির্ধারিত মানদণ্ড অনুযায়ী বিএনপি ও অঙ্গ-সংগঠনের দায়িত্বশীল নেতারা সভায় অংশ নেবেন। পাশাপাশি দীর্ঘদিন দলের দায়িত্ব পালন করা কয়েকজন সিনিয়র নেতাকেও আমন্ত্রণ জানানো হবে।

দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন বলেন, বাঁশখালীর কর্মসূচিতে কোনো জনসভা না থাকলেও প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি হতে পারে। সে বিষয়টি বিবেচনায় রেখে দলীয়ভাবে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন জানান, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
৪৫০৮ বার পড়া হয়েছে