ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভারতের উপনির্বাচনে দুই আসনে বিজেপির ধাক্কা, প্রশান্ত কিশোরের চমক Logo অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিদ্যুৎ বিভাগের Logo এআই ক্যামেরার আওতায় আসছে মোটরসাইকেল, সামনেও লাগানো হবে নম্বর প্লেট Logo ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ Logo বাংলাদেশ-চীন সহযোগিতা আরও গভীর করার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার Logo জীবদ্দশায় দান করা সম্পত্তি ভোগের অধিকার থাকবে, আইনের সংশোধনীতে মন্ত্রিসভার অনুমোদন Logo দক্ষিণ নেপালে সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ৩, কারফিউ জারি Logo ভারতের নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ Logo সবুজ শিল্পায়ন, সৌরবিদ্যুৎ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর Logo টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণে ফের অগ্নিসংযোগ, সম্পূর্ণ পুড়ে ছাই

‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

নিজস্ব সংবাদ :

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই গণ-অভ্যুত্থানের প্রেরণাকে সামনে রেখে ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’ নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। সোমবার (৩ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা নেতাকর্মীদের উদ্যোগে গঠিত দলটির সম্পাদক হিসেবে মুহাম্মদ উল্লাহ মধু এবং মুখপাত্র হিসেবে ইকবাল হোসেন (সাম্য শাহ)-এর নাম ঘোষণা করা হয়। একই সঙ্গে ৩৭ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটিও প্রকাশ করা হয়। কমিটিতে ২১ জন সংগঠক ও ১৪ জন সদস্য রয়েছেন।

দলটির ঘোষণাপত্রে বলা হয়, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন এবং জুলাই গণ-অভ্যুত্থানকে রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিক ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়েছে। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা, আইনের শাসন, সামাজিক ন্যায়বিচার এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

নেতারা জানান, জুলাই-পরবর্তী সময়ে রাজনৈতিক পরিবর্তন নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা পূরণ না হওয়ায় জনগণের একটি বড় অংশ হতাশ। সেই জনগোষ্ঠীর জন্য একটি বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলাই তাদের লক্ষ্য। এ উদ্যোগে দেশের সব দেশপ্রেমিক নাগরিককে সম্পৃক্ত হওয়ার আহ্বানও জানানো হয়।

অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের সবচেয়ে বড় শক্তি তারুণ্য। তরুণদের সম্ভাবনাকে কাজে লাগাতে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, দেশের রাজনৈতিক সংকট এখনো পুরোপুরি কাটেনি। তিনি রাজনীতিতে বিদেশি প্রভাবের আশঙ্কার কথাও উল্লেখ করে জাতীয় ঐক্যের ভিত্তিতে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের আহ্বান জানান।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিদ্বেষ ও গালাগালিনির্ভর রাজনৈতিক সংস্কৃতি তরুণদের বিভ্রান্ত করছে। তিনি নতুন দলের নেতাদের ইতিবাচক রাজনৈতিক চর্চা প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ মোহসিন রশিদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫২:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
৪৫০৬ বার পড়া হয়েছে