ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভারতের উপনির্বাচনে দুই আসনে বিজেপির ধাক্কা, প্রশান্ত কিশোরের চমক Logo অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিদ্যুৎ বিভাগের Logo এআই ক্যামেরার আওতায় আসছে মোটরসাইকেল, সামনেও লাগানো হবে নম্বর প্লেট Logo ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ Logo বাংলাদেশ-চীন সহযোগিতা আরও গভীর করার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার Logo জীবদ্দশায় দান করা সম্পত্তি ভোগের অধিকার থাকবে, আইনের সংশোধনীতে মন্ত্রিসভার অনুমোদন Logo দক্ষিণ নেপালে সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ৩, কারফিউ জারি Logo ভারতের নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ Logo সবুজ শিল্পায়ন, সৌরবিদ্যুৎ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর Logo টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণে ফের অগ্নিসংযোগ, সম্পূর্ণ পুড়ে ছাই

এআই ক্যামেরার আওতায় আসছে মোটরসাইকেল, সামনেও লাগানো হবে নম্বর প্লেট

নিজস্ব প্রতিবেদক

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মোটরসাইকেলও এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তিনির্ভর ট্রাফিক নজরদারির আওতায় আনতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ লক্ষ্যে মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিআরটিএ জানিয়েছে, বর্তমানে কিছু মোটরসাইকেল চালক ট্রাফিক নজরদারি এড়াতে নম্বর প্লেটের তিনটি সংখ্যা আংশিক ঢেকে সড়কে চলাচল করছেন। যেহেতু মোটরসাইকেলের নম্বর প্লেট কেবল পেছনে থাকে, তাই ট্রাফিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে এআই ক্যামেরা অনেক সময় সঠিকভাবে যানবাহন শনাক্ত করতে পারে না।

এ সমস্যা সমাধানে মোটরসাইকেলের সামনের অংশেও নম্বর প্লেট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে বিআরটিএ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো একাধিক বৈঠক করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিআরটিএর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন মাস পর্যন্ত দেশে নিবন্ধিত মোট মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, সামনের নম্বর প্লেট চালু হলে এআইভিত্তিক ট্রাফিক নজরদারি আরও কার্যকর হবে এবং ট্রাফিক আইন অমান্যকারীদের সহজেই শনাক্ত করা সম্ভব হবে। এর মাধ্যমে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আইন প্রয়োগ আরও জোরদার হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
৪৫০৪ বার পড়া হয়েছে