ঢাকা ০৯:১২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভারতের উপনির্বাচনে দুই আসনে বিজেপির ধাক্কা, প্রশান্ত কিশোরের চমক Logo অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিদ্যুৎ বিভাগের Logo এআই ক্যামেরার আওতায় আসছে মোটরসাইকেল, সামনেও লাগানো হবে নম্বর প্লেট Logo ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ Logo বাংলাদেশ-চীন সহযোগিতা আরও গভীর করার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার Logo জীবদ্দশায় দান করা সম্পত্তি ভোগের অধিকার থাকবে, আইনের সংশোধনীতে মন্ত্রিসভার অনুমোদন Logo দক্ষিণ নেপালে সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ৩, কারফিউ জারি Logo ভারতের নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ Logo সবুজ শিল্পায়ন, সৌরবিদ্যুৎ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর Logo টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণে ফের অগ্নিসংযোগ, সম্পূর্ণ পুড়ে ছাই

ভারতের উপনির্বাচনে দুই আসনে বিজেপির ধাক্কা, প্রশান্ত কিশোরের চমক

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের তিনটি রাজ্যের বিধানসভা আসনে অনুষ্ঠিত উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে। এর মধ্যে দুটি আসনে বড় ধাক্কা খেয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিশেষ করে বিহারের বাঁকিপুর আসনে বিজেপির দীর্ঘদিনের আধিপত্য ভেঙে জয় পেয়েছেন জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর।

সোমবার ভারতের নির্বাচন কমিশন ঘোষিত ফল অনুযায়ী, বিহারের বাঁকিপুর, মধ্যপ্রদেশের দাতিয়া এবং গুজরাটের মাঞ্জলপুর আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। গত ৩০ জুলাই এসব আসনে ভোটগ্রহণ হয়।

বিহারের বাঁকিপুর আসনে বিজেপিকে হারিয়ে জয় পেয়েছেন প্রশান্ত কিশোর। আসনটি বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল এবং ১৯৯৫ সালের পর দলটি এখানে কখনো পরাজিত হয়নি। সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনের প্রয়োজন হয়।

প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রশান্ত কিশোর বিজেপির প্রার্থী নীরজ কুমারকে ১৯ হাজারের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

মধ্যপ্রদেশের দাতিয়া আসনেও বিজেপি পরাজিত হয়েছে। সেখানে কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম সিং ৬ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এ আসনে বিজেপির প্রার্থী ছিলেন আশুতোষ তিওয়ারি।

এর আগে ২০২৩ সালের বিধানসভা নির্বাচনেও দাতিয়া আসনে কংগ্রেস জয় পেয়েছিল। সে সময় কংগ্রেস প্রার্থী রাজেন্দ্র ভারতী বিজেপি নেতা নরোত্তম মিশ্রকে সাড়ে সাত হাজারের বেশি ভোটে হারিয়েছিলেন। পরে একটি প্রতারণার মামলায় আদালত রাজেন্দ্র ভারতীকে তিন বছরের কারাদণ্ড দিলে আসনটি শূন্য হয়।

অন্যদিকে গুজরাটের মাঞ্জলপুর আসনটি ধরে রেখেছে বিজেপি। দলটির প্রার্থী সতেন্দ্রভাই প্যাটেল কংগ্রেসের ভিখাভাই রাবারিকে ৩০ হাজারের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রশ্নফাঁসের তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে হওয়া জেন-জি আন্দোলনের পর অনুষ্ঠিত এই উপনির্বাচন ক্ষমতাসীন ও বিরোধী উভয় দলের কাছেই গুরুত্বপূর্ণ ছিল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১২:০১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
৪৫০১ বার পড়া হয়েছে