ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভারতের উপনির্বাচনে দুই আসনে বিজেপির ধাক্কা, প্রশান্ত কিশোরের চমক Logo অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিদ্যুৎ বিভাগের Logo এআই ক্যামেরার আওতায় আসছে মোটরসাইকেল, সামনেও লাগানো হবে নম্বর প্লেট Logo ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ Logo বাংলাদেশ-চীন সহযোগিতা আরও গভীর করার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার Logo জীবদ্দশায় দান করা সম্পত্তি ভোগের অধিকার থাকবে, আইনের সংশোধনীতে মন্ত্রিসভার অনুমোদন Logo দক্ষিণ নেপালে সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ৩, কারফিউ জারি Logo ভারতের নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ Logo সবুজ শিল্পায়ন, সৌরবিদ্যুৎ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর Logo টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণে ফের অগ্নিসংযোগ, সম্পূর্ণ পুড়ে ছাই

টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণে ফের অগ্নিসংযোগ, সম্পূর্ণ পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নির্মিত ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণে দ্বিতীয়বারের মতো অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে দুর্বৃত্তরা তোরণটির অবশিষ্ট অংশে আগুন ধরিয়ে দিলে সেটি সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সসংলগ্ন সড়কে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ও আহতদের স্মরণে শনিবার দুপুরে তোরণটি নির্মাণ করে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। তবে ওই রাতেই অজ্ঞাত দুর্বৃত্তরা তোরণটিতে আগুন ধরিয়ে দেয়। এতে পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক গোলাম কিবরিয়া সাগর এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সীর ছবি ও নামের কিছু অংশ পুড়ে যায়।

এর পরদিন গভীর রাতে আবারও তোরণটির অবশিষ্ট অংশে আগুন দেওয়া হলে সেটি সম্পূর্ণ ভস্মীভূত হয়।

ঘটনার নিন্দা জানিয়ে পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ও আহত যোদ্ধাদের স্মরণে তোরণটি নির্মাণ করা হয়েছিল। পরপর দুই রাতে অগ্নিসংযোগের মাধ্যমে জুলাইয়ের আত্মত্যাগকে অপমান করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, প্রথম দফায় অগ্নিসংযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সোমবার সকালে আবারও তোরণে আগুন দেওয়ার খবর পাওয়ার পর বিষয়টি তদন্ত শুরু হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা শনাক্তের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১২:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
৪৫০৭ বার পড়া হয়েছে