ঢাকা ০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

চন্দ্রগঞ্জ বাজারে খাজনা আদায় নিয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদ :

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনার টাকা আদায়কে ‘চাঁদাবাজি’ আখ্যা ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি কে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাজারের ইজারাদার, ব্যবসায়ী ও স্হানীয় রাজনৈতিক নেতারা। শুক্রবার বিকেলে চন্দ্রগঞ্জ প্রেসক্লাব অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন বাচ্চু, চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্যাহ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির, বাজারের ইজারাদার আলী করিম মেম্বার, জামায়াত নেতা দেলোয়ার হোসেন, গোলাম কিবরিয়া, সাবেক ছাএ নেতা অ্যাডভোকেট সাইফুল ইসলাম দিপু, শ্রমিকদল নেতা মনির হোসাইন রাজন, সাবেক ছাএ নেতা ইয়াকুব মুন্না রিপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন বাচ্চু বলেন, চন্দ্রগঞ্জ বাজারে নিয়মিত প্রক্রিয়ার মাধ্যমে বৈধভাবে এবং সরকার নির্ধারিত নিয়ম অনুসারেই খাজনা আদায় করা হচ্ছে। একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে খাজনা আদায়কে ‘চাঁদাবাজি’ হিসেবে উপস্থাপন করে ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ‘কে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও বলেন, বাজারের শৃঙ্খলা বজায় রাখা ও সরকারি রাজস্ব নিশ্চিত করার স্বার্থেই ইজারাদার খাজনা আদায় করছেন। কোনো ধরনের অনিয়ম বা অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত হলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। তবে যাচাই-বাছাই ছাড়া মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা দুঃখজনক।

বক্তারা এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান এবং বাজারের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:০৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
৪৬০১ বার পড়া হয়েছে