ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এমপিদের বেতন ৫ লাখ ও মন্ত্রীদের ১০ লাখ টাকা করার প্রস্তাব নুরের নিজস্ব প্রতিবেদক Logo সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার নিয়ে পুলিশের উদ্বেগ, গুজব না ছড়ানোর আহ্বান Logo পল্লবীতে দুর্বৃত্তের গুলিতে বিএনপি কর্মী আহত, অবস্থা আশঙ্কাজনক Logo জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে রেডিট নাকি চ্যাটজিপিটি—কোনটি বেশি নির্ভরযোগ্য? Logo সাকিবের জাতীয় দলে ফেরার সুযোগ নেই, দেশে ফিরলে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রস্তুত প্রশাসন ও বিএনপি Logo তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ প্রকল্প দ্রুত বাস্তবায়নে কাজ করছে সরকার: পানিসম্পদমন্ত্রী Logo ডিসেম্বরে দেশে ফিরলে শেখ হাসিনাকে আইনের মুখোমুখি হতে হবে: আইনমন্ত্রী Logo নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার Logo মাছ, মুরগি ও ডিমের দামে নতুন অস্থিরতা, চাপে মধ্যবিত্ত

পল্লবীতে দুর্বৃত্তের গুলিতে বিএনপি কর্মী আহত, অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব সংবাদ :

রাজধানীর পল্লবী থানার মিল্লাত ক্যাম্পের সামনে দুর্বৃত্তদের গুলিতে মো. আলমগীর হোসেন (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আহত আলমগীরের চাচা মো. আশিক জানান, বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর-১১ এলাকার মিল্লাত ক্যাম্পে একটি চায়ের দোকানে বসে ছিলেন আলমগীর। এ সময় একটি প্রাইভেটকারে করে আসা চার ব্যক্তি তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। তিনি অভিযোগ করেন, হামলাকারীদের মধ্যে স্থানীয় যুবলীগ নেতা রুবেল ও বাপ্পা ছিলেন।

তিনি আরও জানান, গুলিতে আলমগীরের মাথার ডান পাশে, পেটের ডান পাশে এবং ডান নিতম্বে আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরিবারের দাবি, আলমগীর পেশায় মাছ ব্যবসায়ী এবং ঢাকার নবাবগঞ্জ থানা বিএনপির একজন কর্মী। তিনি মিরপুর-১১ এলাকার ৩ নম্বর রোডের ব্লক-বির একটি বাসায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, গুলিবিদ্ধ আলমগীরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে বলে তিনি জানান।

ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
৪৫০৪ বার পড়া হয়েছে