ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাজেকে দুই আঞ্চলিক দলের সশস্ত্র সংঘর্ষ, আতঙ্কে পর্যটক ও স্থানীয়রা Logo খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের বহরে ককটেল নিক্ষেপ, আতঙ্কে ছুটোছুটি Logo ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ৩০ কারখানায় ছুটি Logo হেমন্তে আবহাওয়া পরিবর্তনে বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সুস্থ থাকতে মানতে হবে যেসব সতর্কতা Logo ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমল স্বর্ণের দাম Logo ৯ মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি Logo এইচএসসির ফলাফলে দেশসেরা আবদুল কাদির মোল্লা সিটি কলেজ Logo তাহসিফ সাউরি হত্যা মামলায় দীপের চার দিনের রিমান্ড Logo গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান Logo প্রধানমন্ত্রীর জাপান সফর ফলপ্রসূ, এক লাখ কোটি ইয়েন বিনিয়োগের সম্ভাবনা

আদালতের শর্ত লঙ্ঘনের অভিযোগে মমতার বিরুদ্ধে পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা

আন্তর্জাতিক ডেস্ক

কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া শর্ত লঙ্ঘনের অভিযোগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। মধ্য কলকাতার ক্যাথেড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসের সভাকে কেন্দ্র করে এ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত শুক্রবার অনুষ্ঠিত ওই সভার আয়োজকদের বিরুদ্ধেও হেস্টিংস থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে।

আদালতের আদেশ অনুযায়ী গত ২৮ আগস্ট কলকাতার ক্যাথেড্রাল রোডে টিএমসিপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছিল। তবে অনুমতির সঙ্গে কয়েকটি শর্তও বেঁধে দেওয়া হয়।

এর মধ্যে যান চলাচলের সুবিধার্থে সড়কের একটি পাশ খোলা রাখার নির্দেশ ছিল। কিন্তু পুলিশের দাবি, আদালতের ওই নির্দেশনা মানা হয়নি এবং সড়কের নির্ধারিত অংশ ফাঁকা রাখা হয়নি।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সভার জন্য হাইকোর্ট যেসব শর্ত ও নির্দেশনা দিয়েছিল, সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনার পরই মামলা রুজু করা হয়েছে।

তিনি বলেন, আদালতের নির্দেশ কীভাবে এবং কতটা লঙ্ঘন করা হয়েছে, তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট সবার ভূমিকা খতিয়ে দেখা হবে। এ ছাড়া হাইকোর্টের নির্ধারিত সময়সীমার চেয়ে বেশি সময় ধরে সভা পরিচালনার অভিযোগও রয়েছে।

সাধারণত রাজনৈতিক সভা-সমাবেশের ক্ষেত্রে জনদুর্ভোগ এড়ানো ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আদালত বিভিন্ন বিধিনিষেধ ও শর্ত আরোপ করে থাকে। এ ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে আইনি ও রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩১:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
৪৫৫৫ বার পড়া হয়েছে