ঢাকা ১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এমপিদের বেতন ৫ লাখ ও মন্ত্রীদের ১০ লাখ টাকা করার প্রস্তাব নুরের নিজস্ব প্রতিবেদক Logo সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার নিয়ে পুলিশের উদ্বেগ, গুজব না ছড়ানোর আহ্বান Logo পল্লবীতে দুর্বৃত্তের গুলিতে বিএনপি কর্মী আহত, অবস্থা আশঙ্কাজনক Logo জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে রেডিট নাকি চ্যাটজিপিটি—কোনটি বেশি নির্ভরযোগ্য? Logo সাকিবের জাতীয় দলে ফেরার সুযোগ নেই, দেশে ফিরলে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রস্তুত প্রশাসন ও বিএনপি Logo তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ প্রকল্প দ্রুত বাস্তবায়নে কাজ করছে সরকার: পানিসম্পদমন্ত্রী Logo ডিসেম্বরে দেশে ফিরলে শেখ হাসিনাকে আইনের মুখোমুখি হতে হবে: আইনমন্ত্রী Logo নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার Logo মাছ, মুরগি ও ডিমের দামে নতুন অস্থিরতা, চাপে মধ্যবিত্ত

মানহানির অভিযোগে বিএনপির নারী এমপি বীথিকা বিনতে হোসাইনকে আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনকে মানহানির অভিযোগে আইনি নোটিশ পাঠিয়েছেন।

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি। একই দিন সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ রফিকুল ইসলাম জনির মাধ্যমে রেজিস্টার্ড ডাকযোগে নোটিশটি পাঠানো হয়।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকেই পরাজিত ফ্যাসিস্ট শক্তি ও রাজনৈতিক স্বার্থসংশ্লিষ্ট একটি মহল গণ-অভ্যুত্থানের নেতাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অপপ্রচার ও চরিত্রহননের চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত দুই বছরে তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তোলা হলেও কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি বলে দাবি করেন তিনি।

পোস্টে উল্লেখ করা হয়, কয়েক দিন আগে এক জনসভায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন অভিযোগ করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদস্য হওয়ার জন্য আসিফ মাহমুদ তিন কোটি টাকা দাবি করেছিলেন।

আসিফ মাহমুদের দাবি, ওই বক্তব্য প্রকাশের পর তার পক্ষ থেকে একাধিকবার বীথিকা বিনতে হোসাইনের সঙ্গে যোগাযোগ করে অভিযোগের পক্ষে প্রমাণ বা অর্থ দাবির সুনির্দিষ্ট তথ্য চাওয়া হয়। তিনি তথ্য দেওয়ার আশ্বাস দিলেও পরে কোনো প্রমাণ উপস্থাপন করেননি। বরং একপর্যায়ে জানান, ‘আমাকে তো এমনটাই বলা হয়েছে’।

এ অবস্থায় তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে পোস্টে জানানো হয়। নোটিশে সাত দিনের মধ্যে অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপন অথবা বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় প্রচলিত আইনে মানহানির মামলা করাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।

পোস্টে আরও বলা হয়, এ ধরনের অপপ্রচার শুধু ব্যক্তি আসিফ মাহমুদের বিরুদ্ধে নয়, বরং জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব, চেতনা ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করার পরিকল্পিত প্রচেষ্টার অংশ। ভবিষ্যতে মিথ্যাচার, অপপ্রচার ও চরিত্রহননের প্রতিটি ঘটনার জবাব আইনের মাধ্যমেই দেওয়া হবে বলেও জানানো হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
৪৫১০ বার পড়া হয়েছে