ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পুরোনো ভবন ভেঙে আন্তর্জাতিক মানের বহুতল ভবন হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লিতে অনুষ্ঠান বাতিল করল পুলিশ Logo লালমাই পাহাড়ে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ Logo এনবিআরের ৬৮ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন Logo আদালতের শর্ত লঙ্ঘনের অভিযোগে মমতার বিরুদ্ধে পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা Logo আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি Logo মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট Logo ২০২৮ সালে শিক্ষাক্রমে ব্যাপক সংস্কার, ২০২৭ থেকেই যুক্ত হচ্ছে এআই ও নতুন বিষয়ঃ মাহদী আমিন Logo ডিএমপির তিন ডিসি ও পাঁচ এডিসিকে বদলি Logo রাজধানীর মূল সড়কে চলবে না ই-রিকশা: প্রতিমন্ত্রী

লালমাই পাহাড়ে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিনিধি

কুমিল্লার লালমাই পাহাড়ে ঘুরতে নিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রেমিক ও তার চার বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় সাকিব (২২) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার বিকেলে সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম।

গ্রেপ্তার সাকিব জেলার আদর্শ সদর উপজেলার কালীরবাজার ইউনিয়নের উজিরপুর এলাকার শহীদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, কিশোরীর অভিযোগ অনুযায়ী, শনিবার বিকেলে প্রেমিক সিয়ামের ফোন পেয়ে চান্দিনা উপজেলার নিজ বাড়ি থেকে কুমিল্লা নগরীর ধর্মসাগর এলাকায় আসে সে। পরে সিয়াম তাকে কোটবাড়ি এলাকায় ঘুরতে যাওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে নেন।

সেখান থেকে তাকে সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড়ের সাধেরমুড়া এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই সিয়ামের কয়েকজন বন্ধু উপস্থিত ছিলেন। সন্ধ্যার পর কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে সিয়ামসহ তার বন্ধুরা রাতভর ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

রোববার বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা কিশোরীর সহায়তায় সাকিবকে আটক করে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। পরে ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ি ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার এবং সাকিবকে আটক করে।

সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় কিশোরীর বাবা প্রধান অভিযুক্ত সিয়ামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে অন্য অভিযুক্তদের সম্পর্কে তথ্য পাওয়া গেছে।

তিনি আরও জানান, কিশোরীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনায় জড়িত অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫৯:১৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
৪৫০৮ বার পড়া হয়েছে