ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আবারও ক্যানসারে আক্রান্ত সামিয়া আফরিন, চলছে কেমোথেরাপি Logo সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের সাত দিনের রিমান্ড চায় পুলিশ নিজস্ব প্রতিবেদক Logo বাংলাদেশ-ভারত বাণিজ্য বাড়াতে সীমান্ত হাট ও স্থলবন্দর চালুর আলোচনা Logo মক্কা প্রতিরক্ষা চুক্তি’কে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ নিজস্ব প্রতিবেদক Logo মোহাম্মদপুর হাউজিংয়ে ফ্ল্যাট বরাদ্দে অনিয়মের অভিযোগ, দুদকে লিখিত অভিযোগ Logo প্রবাসে থেকেও দেশের টানে—বন্ধন-১২ ও আলোকিত-১১ পরিবারের মিলনমেলায় ভালোবাসার অনন্য দৃষ্টান্ত পাটওয়ারী Logo অসুস্থ মিনহাজুল ইসলাম রোজানের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo মোংলা বন্দরের পাশে চীনা অর্থনৈতিক অঞ্চল, ৬০ হাজার কর্মসংস্থানের লক্ষ্য Logo ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের উত্তরসূরি কে? Logo ভারত সফর হতে হবে সমতা ও সমমর্যাদার ভিত্তিতে: ডা. শফিকুর রহমান

মক্কা প্রতিরক্ষা চুক্তি’কে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্ভাব্য ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’কে বাংলাদেশ ইতিবাচক দৃষ্টিতে দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, ইসলামিক দেশগুলোর মধ্যে যদি একটি প্রতিরক্ষা চুক্তি হয়, তাহলে তাতে বাংলাদেশের যোগদান কোনো অস্বাভাবিক বিষয় নয়। বাংলাদেশ ‘মক্কা ডিফেন্স প্যাক্টে’ আগ্রহী বলেও জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘মক্কা ডিফেন্স প্যাক্টে আমরা আগ্রহ প্রকাশ করছি।’

তিনি বলেন, বাংলাদেশ এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি দেশ হিসেবে বিভিন্ন উদ্যোগে আগ্রহ দেখাচ্ছে। মধ্যপ্রাচ্যের অংশীজন এবং বিশ্ব মুসলিম সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন পক্ষ বাংলাদেশের নেতৃত্বকে বিভিন্ন জায়গায় আমন্ত্রণ জানাচ্ছেন।

মক্কার গুরুত্ব তুলে ধরে হুমায়ুন কবির বলেন, ‘মক্কা নিয়ে তো সবসময়ই একটা আলাদা জায়গা, মক্কা বাংলাদেশের হৃদয়ের… মানুষের হৃদয়ে।’

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে ইসলামিক দেশগুলোর মধ্যে যদি একটি প্রতিরক্ষা চুক্তি হয়, তাহলে সেখানে বাংলাদেশের অংশ নেওয়া অস্বাভাবিক কিছু নয়। ‘সুতরাং, দেখা যাক কী হয়। তবে এটা ইতিবাচকভাবে দেখা হচ্ছে,’ বলেন তিনি।

পররাষ্ট্রনীতির কৌশলগত কাঠামো

গত ছয় মাসে বাংলাদেশ তার পররাষ্ট্রনীতির একটি কৌশলগত কাঠামো তৈরি করেছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এখন সেই ভিত্তির ওপর বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

নতুন দায়িত্ব প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, দায়িত্বটি তার জন্য পুরোপুরি নতুন কোনো কাজ নয়। প্রধানমন্ত্রী তাকে নতুন দায়িত্ব দিয়েছেন এবং আগের কাজের ধারাবাহিকতার অংশ হিসেবেই তিনি এ দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে গত ছয় মাস ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কাজ করেছেন। এখন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও গণমাধ্যমের সহযোগিতায় বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
৪৫০৫ বার পড়া হয়েছে