ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মোংলা বন্দরের পাশে চীনা অর্থনৈতিক অঞ্চল, ৬০ হাজার কর্মসংস্থানের লক্ষ্য Logo ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের উত্তরসূরি কে? Logo ভারত সফর হতে হবে সমতা ও সমমর্যাদার ভিত্তিতে: ডা. শফিকুর রহমান Logo রোববার এলএনজি কার্গো আসছে, গ্যাস সংকট কিছুটা কমার আশা Logo তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নিঃ প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ Logo বিশ্ববিদ্যালয়ে পার্ট-টাইম জব ও ক্যারিয়ার সেন্টার চালুর তাগিদ দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমীন Logo তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হলেন ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী Logo রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo এস এম গার্মেন্টস ট্রেনিং সেন্টারের পরিচালক মোঃ মিজানুর রহমানের অনুপ্রেরণার গল্প Logo জুলাই গণআন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে চট্টগ্রামে ৮ শহীদ পরিবারের পাশে এ্যাব

ভারত সফর হতে হবে সমতা ও সমমর্যাদার ভিত্তিতে: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিনিধি

জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সারাবিশ্ব সফর করতে পারেন, পার্শ্ববর্তী দেশ ভারত সফর করতেও কোনো অসুবিধা নেই। তবে সেই সফর হতে হবে সমতা, সমমর্যাদা ও বন্ধুত্বের ভিত্তিতে। বাংলাদেশের মানুষ আর কোনো আধিপত্যবাদ মেনে নেবে না।

শুক্রবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর সদস্য (রোকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, এ দেশের মানুষ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, তবে তা অবশ্যই সমমর্যাদা ও সমতার ভিত্তিতে প্রতিষ্ঠিত হতে হবে। পারস্পরিক সম্মান বজায় রেখেই দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে একই সঙ্গে সরকারপ্রধান ও দলীয়প্রধান উল্লেখ করে জামায়াত আমির বলেন, দেশে চলমান চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ বাণিজ্য বন্ধ করার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে। তিনি চাইলেই এসব অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব। তিনি বলেন, প্রধানমন্ত্রী এসব বন্ধ করতে চান কি না, সেটিই এখন বড় প্রশ্ন।

সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশের মানুষের কাছে একটি আদর্শিক সংগঠনের নাম। মানুষের আস্থা অর্জনের লক্ষ্যে দীর্ঘ সময় ধরে সংগঠনটি ইসলামের দাওয়াত, আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য কাজ করে যাচ্ছে।

আগামী স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি নেতাকর্মীদের জনমানুষের পাশে দাঁড়িয়ে ভোটাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন। তিনি বলেন, কোনোভাবেই যেন মানুষের ভোট কেউ ছিনিয়ে নিতে না পারে, সে ব্যাপারে নেতাকর্মীদের সজাগ ও দায়িত্বশীল থাকতে হবে।

রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর আমির ড. মাওলানা কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

সম্মেলনে আরও বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল, সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম এবং রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, অধ্যক্ষ মো. শাহাদৎ হোসাইনসহ মহানগরীর শূরা সদস্য ও বিভিন্ন থানার নেতারা। সম্মেলনে রাজশাহী মহানগরীর সহস্রাধিক রোকন সদস্য অংশ নেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
৪৫০৫ বার পড়া হয়েছে