ঢাকা ০১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আগস্টে নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ২৫২ জন Logo বাড়ছে ফ্যাটি লিভারে আক্রান্তের সংখ্যা, যেসব লক্ষণে সতর্ক হবেন Logo আজ শুভ জন্মাষ্টমী, দেশজুড়ে নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন Logo জ্বালানি আমদানি ব্যয় বাড়তে পারে ৩৫ হাজার কোটি টাকা Logo দুই দিনের ব্যবধানে সবজির দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে Logo নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার দুই শ্রমিক Logo পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারী Logo গণমাধ্যম স্বাধীনতা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ Logo দূষণের দায়ে ভারত-চিন-আমেরিকার কাছে ক্ষতিপূরণ চাইতে পারে নেপাল Logo কয়লা পরিবহন সংকটে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়েছে আদানির গড্ডা কেন্দ্র

প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় ১৫ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ

বান্দরবান, প্রতিনিধি

প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ও টানা ভারী বর্ষণের কারণে বান্দরবানে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে জেলা প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বুধবার (১৫ জুলাই) পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য বন্ধ থাকবে।

শুক্রবার বিকেলে বান্দরবান জেলা প্রশাসন অফিস থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সানিউল ফেরদৌস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক ভারী বর্ষণের ফলে জেলার বিভিন্ন স্থানে যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বিবেচনায় ৯ জুলাই জারি করা জরুরি গণবিজ্ঞপ্তির সময়সীমা ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সময়ের মধ্যে জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক ও সাধারণ মানুষের ভ্রমণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

উল্লেখ্য, এর আগে জেলা প্রশাসন শুক্রবার পর্যন্ত পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিল। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রশাসনের নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
৪৫৬৭ বার পড়া হয়েছে