ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দিল্লিতে আটক আইনজীবীদের মুক্তির নির্দেশ প্রধান বিচারপতির Logo দিল্লিতে আটকের কয়েক ঘণ্টার মধ্যে সিজেপি নেতার দাদির মৃত্যু Logo এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা, ৩ মাসে পুনঃপরীক্ষার সুযোগ বিবেচনা করছে সরকারঃ মাহদী আমিন Logo দিল্লিতে কেজরিওয়াল-মমতাসহ বহু নেতা আটক, বিক্ষোভ ঘিরে উত্তেজনা Logo খিলপাড়া মজুমদার বাড়ি: দুই শতাব্দীর ঐতিহ্য, শিক্ষা ও জনকল্যাণের ইতিহাস Logo তরুণদের মধ্যে বাড়ছে সাত ধরনের ক্যানসার, কারণ নিয়ে উদ্বেগ Logo নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পরই আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র Logo কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: অটোরিকশাচালক সুমন চট্টগ্রামে গ্রেপ্তার Logo মানসিক অসুস্থতা ঘিরে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo শ্রীপুরে বিকাশকর্মীকে গুলি করে আড়াই কোটি টাকা ছিনতাই

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: অটোরিকশাচালক সুমন চট্টগ্রামে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার বিকেল সোয়া ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. লুৎফর রহমান। তিনি বলেন, গ্রেপ্তার সুমনকে কুমিল্লায় আনা হচ্ছে। এ হত্যাকাণ্ডে তিনি একাই জড়িত, নাকি আরও কেউ জড়িত, তা জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো হবে।

এর আগে পুলিশ জানিয়েছিল, ঘটনাস্থল থেকে জব্দ করা অটোরিকশার নিবন্ধনের সূত্র ধরে এর মালিককে শনাক্ত করা হয়। বৃহস্পতিবার রাতে অটোরিকশার মালিককে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, অটোরিকশাটি ভাড়ায় চালাতেন সুমন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সুমন চাঁদপুরের কচুয়া উপজেলার বাসিন্দা। কয়েক বছর আগে বিয়ে করে লালমাই উপজেলার জয়নগর গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস শুরু করেন তিনি। পারিবারিক বিরোধের জেরে প্রায় এক মাস আগে শ্বশুরবাড়ি ছেড়ে চলে যান সুমন। এরপর আর বাড়ি ফেরেননি।

বৃহস্পতিবার সকালে লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগৎপুর গ্রামের একটি ফসলি জমি থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, ঘটনার তদন্তে শিক্ষার্থীর মুঠোফোনের কললিস্টসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করা হয়। এতে তাঁর চলাচল সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া যায়।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ৪ অক্টোবর বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ওই শিক্ষার্থী। তবে মুঠোফোনের কললিস্ট বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, সেদিন তিনি ব্রাহ্মণবাড়িয়ায় যান। পরদিন ৫ অক্টোবর কুমিল্লায় ফিরে ভোররাতে কক্সবাজারের উদ্দেশে রওনা হন।

৭ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে রওনা হয়ে রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লার পদুয়ার বাজারে নূরজাহান হোটেলের সামনে নামেন তিনি। পুলিশের ভাষ্য, সিসিটিভি ফুটেজে তাঁকে একটি গাড়ি থেকে একা নামতে দেখা গেছে। আশপাশের কয়েকটি ক্যামেরার ফুটেজে মুঠোফোন হাতে ও কাঁধে ব্যাগ নিয়ে তাঁকে ঘোরাফেরা করতেও দেখা যায়। পরে তিনি সড়কের দিকে চলে গেলে ক্যামেরায় আর তাঁর চলাচল ধরা পড়েনি।

মরদেহ উদ্ধারের পর ওই শিক্ষার্থীর বাবা সাংবাদিকদের জানান, বুধবার গভীর রাতে তাঁর মেয়ে মুঠোফোনে বার্তা ও লাইভ লোকেশন পাঠিয়ে আটকে রাখার কথা জানায় এবং উদ্ধারের অনুরোধ করে। তবে তখন তিনি ঘুমিয়ে ছিলেন। ভোরে বার্তা দেখে লাইভ লোকেশন অনুসরণ করে সেখানে গিয়ে মেয়ের মরদেহ উদ্ধারের বিষয়টি জানতে পারেন।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় নিহত শিক্ষার্থীর বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন। চট্টগ্রাম থেকে গ্রেপ্তার সুমনকে কুমিল্লায় আনার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
৪৫১৫ বার পড়া হয়েছে