ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দিল্লিতে আটক আইনজীবীদের মুক্তির নির্দেশ প্রধান বিচারপতির Logo দিল্লিতে আটকের কয়েক ঘণ্টার মধ্যে সিজেপি নেতার দাদির মৃত্যু Logo এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা, ৩ মাসে পুনঃপরীক্ষার সুযোগ বিবেচনা করছে সরকারঃ মাহদী আমিন Logo দিল্লিতে কেজরিওয়াল-মমতাসহ বহু নেতা আটক, বিক্ষোভ ঘিরে উত্তেজনা Logo খিলপাড়া মজুমদার বাড়ি: দুই শতাব্দীর ঐতিহ্য, শিক্ষা ও জনকল্যাণের ইতিহাস Logo তরুণদের মধ্যে বাড়ছে সাত ধরনের ক্যানসার, কারণ নিয়ে উদ্বেগ Logo নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পরই আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র Logo কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: অটোরিকশাচালক সুমন চট্টগ্রামে গ্রেপ্তার Logo মানসিক অসুস্থতা ঘিরে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo শ্রীপুরে বিকাশকর্মীকে গুলি করে আড়াই কোটি টাকা ছিনতাই

দিল্লিতে আটকের কয়েক ঘণ্টার মধ্যে সিজেপি নেতার দাদির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের দিল্লিতে পুলিশের হাতে আটকের কয়েক ঘণ্টার মধ্যে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের দাদি সাবিত্রীবাই দীপকের মৃত্যুর খবর সামনে এসেছে। শনিবার (১০ অক্টোবর) মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার নিজ গ্রামে ৮৫ বছর বয়সে মারা যান তিনি।

তবে পুলিশের হেফাজতে থাকায় অভিজিৎ তাঁর দাদির মৃত্যুর খবর জানতে পেরেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সাবিত্রীবাই কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার সান্তুক পিম্পরি গ্রামে তাঁর মৃত্যু হয়। অভিজিৎ আটক থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পরিবারের এক সদস্য। তবে অভিজিতের মা-বাবার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন।

পরিবারের সূত্র জানায়, গত ১৫ আগস্ট হিঙ্গোলি জেলা থেকে ‘স্কুল ঠিক করো’ কর্মসূচি শুরুর সময় দাদির সঙ্গে দেখা করেছিলেন অভিজিৎ। এরপর আরও একবার তাঁদের দেখা হয়েছিল। তবে গত ২০ থেকে ২৫ দিনের মধ্যে দাদির সঙ্গে আর দেখা হয়নি তাঁর।

আগামীকাল রোববার সকাল ১০টায় সাবিত্রীবাইয়ের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এদিকে, দিল্লির যন্তর মন্তরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নির্ধারিত বিক্ষোভে অংশ নিতে শনিবার সকালে দিল্লিতে পৌঁছান অভিজিৎ। বিমান অবতরণের পরপরই উড়োজাহাজের ভেতর থেকে তাঁকে এবং সিজেপির নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকে আটক করে দিল্লি পুলিশ।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া প্রত্যাহারের দাবিতে ওই বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি। বিক্ষোভ কর্মসূচিতে যোগদান ঠেকাতে দিল্লিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয় এবং বিভিন্ন স্থানে ধরপাকড় চালানো হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২১:২২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
৪৫১৩ বার পড়া হয়েছে