ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি, কাফি ও ফ্লোরা

মোঃ আজিজুর রহমান সুমন

রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন যুবদলের সাবেক নেতা ইসহাক সরকার, সামাজিক আন্দোলনকর্মী মহিউদ্দিন রনি, কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি এবং শেরে বাংলা এ কে ফজলুল হক-এর নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাদেরকে ফুল দিয়ে বরণ করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ শীর্ষ নেতারা। এ সময় উপস্থিত ছিলেন দলের নেতা নাসিরউদ্দীন পাটওয়ারীসারজিস আলম

রাজনৈতিক জীবনে ইসহাক সরকার ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তিনি একাধিক মামলার আসামি হন এবং কারাভোগ করেন। পরবর্তীতে বিভিন্ন মামলায় আদালত থেকে খালাস পান তিনি।

সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন ইসহাক সরকার। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

একই অনুষ্ঠানে যোগদানকারী মহিউদ্দিন রনি রেলখাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে পরিচিতি পান। অন্যদিকে, নুরুজ্জামান কাফি সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক ভিডিও নির্মাণের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:২৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
৪৫৫৪ বার পড়া হয়েছে