ঢাকা ১১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ‘মায়ের ডাক’-এর সদস্যরা Logo ভারতীয় ‘পুশইন’-এর প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন, কর্মসূচিতে মুক্তিযোদ্ধার মৃত্যু Logo দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo নরসিংদীতে সরকারি মেডিকেল কলেজের অনুমোদন, জারি হলো প্রজ্ঞাপন Logo ধর্ষণ ও ভ্রূণ হত্যা মামলায় গ্রেপ্তার জিসান প্রধানকে ছাত্রশিবির থেকে বহিষ্কার Logo আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী Logo চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের সমাবেশ: ইসলামী ব্যাংক নিয়ে সতর্ক করলেন নাহিদ ইসলাম Logo অভিনেত্রী ঝিলিকের মৃত্যুর মামলায় স্বামীর এক দিনের রিমান্ড Logo চীনের বিনিয়োগ ও সহযোগিতা চাইলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল Logo বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে মৌজা রেট: অর্থমন্ত্রী

হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযান

নিজস্ব সংবাদ :

রাজধানীর হাজারীবাগ এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার পরিচালিত এ অভিযানের তথ্য নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সংস্থাটির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ জানায়, হাজারীবাগ থানা পুলিশের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি, ছিনতাইকারী এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহভাজনরা রয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে ১২টি ইয়াবা বড়ি, ২৪ পুরিয়া গাঁজা এবং একটি চাকু উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছে, পাশাপাশি একজন কিশোর অপরাধীকেও আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে এবং রাজধানীর সার্বিক নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
৪৫৪২ বার পড়া হয়েছে