গোফরান স্মৃতি পাঠাগারে আলোচনা সভা ও চা- চক্র
“নিজে বই পড়ুন প্রিয়জনকে বই উপহার দিন ” এই স্লোগান সামনে নিয়ে বই পড়া আন্দোলনকে আরও বেগবান ও তরুণ প্রজন্মকে বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে কাজ করে যাচ্ছে গোফরান স্মৃতি পাঠাগার। তার ‘ই ধারাবাহিকতায় পাঠাগারের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও উন্নয়ন সহযোগীদের নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় পাঠাগার কার্যালয়ে অনুষ্ঠিত হলো নিয়মিত চা- চক্র ও আলোচনা সভা। আলোচনা সভায় বক্তারা বলেন, পাঠাগার একটি সামাজিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন, সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ও সহযোগিতায় চলে কার্যক্রম।
আমরা সমাজের সর্বস্তরের মানুষকে আহবান করবো পাঠাগারে এসে বই পড়ার জন্য, এটা উন্মুক্ত সবার জন্য যার যখন সময় হয়। বিশেষ করে তরুণ প্রজন্মের প্রতি আমাদের আহবান থাকবে তারা যেন বেশি বেশি বই পড়ার প্রতি আগ্রহী হয়। তরুণরা বইয়ের প্রতি আগ্রহী হলে যে কোন ধরনের অসামাজিক কাজ থেকে নিজেদের দূরে রাখতে পারবে।
উল্লেখ্য, লক্ষ্মীপুর সদর উপজেলার ১১ নং হাজিরপাড়া ইউনিয়নের ০৮ ওয়ার্ড শিবপুর গ্রামে ২০১৮ সালে প্রতিষ্ঠিত এ পাঠাগার, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের জাতীয় গ্রন্থকেন্দ্রর তালিকাভুক্ত একটি প্রতিষ্ঠান।
জাতীয় গ্রন্থকেন্দ্র নিয়মিত পাঠাগারের কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণ করে। পাঠাগারের সদস্যদের মান – উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণেরও ব্যবস্থা করে। পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতা ও করে যাচ্ছে।
পাঠাগারের সভাপতি মোঃ ইসমত দ্দোহা ও সাধারণ সম্পাদক মো : আবদুল্লাহ আল মামুন রিপন এর সার্বিক তত্বাবধানে পরিচালিত হচ্ছে গোফরান স্মৃতি পাঠাগারের কার্যক্রম। বাহার আলম চৌধুরী ‘ র সভাপতিত্বে চা – চক্র ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন মো: লোকমান হোসেন, রিয়াজ উদ্দিন মাস্টার, সাহাব উদ্দিন বাবুল, হাবিবুর রহমান, মাহমুদ, ফয়েজ আহমেদ, বেল্লাল হোসেন, শাহ পরান, মনির হোসেন, আমজাদ হোসেন, জয়নাল, পারভেজ, পাপন আহসান, নুর নবী সহ স্হানীয় জনসাধারণ।
























