ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নিঃস্ব’ সিনেমায় শাকিব খানের বিপরীতে আবারও ইধিকা পাল Logo সিলেটে গৃহকর্মীর সঙ্গে প্রেমের জেরে তিন খুন, রংমিস্ত্রি গ্রেপ্তার Logo শিক্ষা সনদের ভিত্তিতে এনআইডির জন্মতারিখ সংশোধনের ক্ষমতা মাঠপর্যায়ে Logo রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতার অভিযোগ: ঢাবির ৫৮ শিক্ষকের বিষয়ে তদন্ত কমিটি Logo গ্যাস-বিদ্যুৎ সংকট তীব্র, লোডশেডিং ছাড়িয়েছে ৩ হাজার মেগাওয়াট Logo হাসিনার প্রত্যর্পণ ও সম্পর্কের সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমানের ভারত যাওয়া সম্ভব নয়: নাহিদ ইসলাম Logo রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণার পর বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল Logo জুলাই স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড Logo প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ Logo মার্কিন বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আলোচনা হয়েছে: মাহ্দী আমিন

সিলেটে গৃহকর্মীর সঙ্গে প্রেমের জেরে তিন খুন, রংমিস্ত্রি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি

সিলেট নগরের রায়নগরে একই পরিবারের দুই সদস্য ও এক গৃহকর্মীকে হত্যার ঘটনায় বাবুল মিয়া নামের এক রংমিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গৃহকর্মী তাহমিনার সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে বাবুল একাই তিনজনকে হত্যা করেছেন।

ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বাবুলকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।

সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার জানান, নিহত আব্দুস সাত্তার ও তাঁর স্ত্রী সুরাইয়া বেগমের সঙ্গে বাবুলের পূর্বপরিচয় ছিল। বিভিন্ন সময়ে কাজের সুবাদে তিনি ওই বাসায় যাতায়াত করতেন। সেখানেই গৃহকর্মী তাহমিনার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সকালে বাবুল ওই বাসায় যান। গৃহকর্মী তাহমিনা দরজা খুলে দেন। পরে বাবুল তাহমিনার কক্ষে গিয়ে তাঁর সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান। একপর্যায়ে চাকু দিয়ে তাহমিনাকে হত্যা করেন তিনি।

তাহমিনার চিৎকার শুনে সুরাইয়া বেগম এগিয়ে এলে তাঁকেও হত্যা করা হয়। পরে আব্দুস সাত্তারকে হত্যা করেন বাবুল।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পর বাবুল বাসার বেলকনি দিয়ে পালিয়ে যান। পালানোর সময় পাশের ফ্ল্যাটের একটি স্থানে হত্যায় ব্যবহৃত ছুরিটি ফেলে দেন।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজেও হত্যাকাণ্ডের সময়কার কিছু দৃশ্য ধরা পড়েছে বলে জানিয়েছে পুলিশ। ফুটেজে দেখা যায়, গৃহকর্মীর চিৎকার শুনে সুরাইয়া বেগম এগিয়ে যান। পরে তাঁরও চিৎকার শোনা যায়।

গ্রেপ্তার বাবুল মিয়া সিলেট নগরের রায়নগর এলাকার আক্তার মিয়ার কলোনির বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত নূর মিয়া। পেশায় তিনি রংমিস্ত্রি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
৪৫০৪ বার পড়া হয়েছে