ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নিঃস্ব’ সিনেমায় শাকিব খানের বিপরীতে আবারও ইধিকা পাল Logo সিলেটে গৃহকর্মীর সঙ্গে প্রেমের জেরে তিন খুন, রংমিস্ত্রি গ্রেপ্তার Logo শিক্ষা সনদের ভিত্তিতে এনআইডির জন্মতারিখ সংশোধনের ক্ষমতা মাঠপর্যায়ে Logo রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতার অভিযোগ: ঢাবির ৫৮ শিক্ষকের বিষয়ে তদন্ত কমিটি Logo গ্যাস-বিদ্যুৎ সংকট তীব্র, লোডশেডিং ছাড়িয়েছে ৩ হাজার মেগাওয়াট Logo হাসিনার প্রত্যর্পণ ও সম্পর্কের সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমানের ভারত যাওয়া সম্ভব নয়: নাহিদ ইসলাম Logo রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণার পর বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল Logo জুলাই স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড Logo প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ Logo মার্কিন বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আলোচনা হয়েছে: মাহ্দী আমিন

প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, ব্রিকস সম্মেলনও এখনো অনেক দূরে। এর মধ্যে পরিস্থিতিতে অনেক পরিবর্তন আসতে পারে।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে শামা ওবায়েদ বলেন, ‘ব্রিকস সম্মেলন তো অনেক দেরি। এক মাসে বহু কিছু হয়ে যেতে পারে।’

তিনি বলেন, সামনে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন এবং আবার পার্লামেন্টের অধিবেশন বসবে। এ ছাড়া সাংবিধানিক অনেক কাজও সামনে রয়েছে। এসব নিয়ে সরকার ব্যস্ত রয়েছে এবং প্রধানমন্ত্রীও ব্যস্ত সময় পার করছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘তার মধ্যেই যদি সবকিছু মেলে অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে, সব দেশেই সফর হবে। সেটা দেখা যাক।’

তিনি আরও বলেন, সব দেশ সফরের ক্ষেত্রেই সরকার ইতিবাচক। তবে সফর নির্ভর করবে প্রধানমন্ত্রীর সময় এবং সংশ্লিষ্ট দেশের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার অগ্রগতির ওপর।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, দুই দেশের সরকারপ্রধান যখন কথা বলেন এবং দ্বিপক্ষীয় আলোচনা হয়, তখন অনেক সমস্যার সমাধানের সুযোগ তৈরি হয়। সেই সুযোগ এখনো রয়েছে।

তিনি বলেন, ‘ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা। আমরা তো আগেই বলেছি, একজন সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে কথা বলেন, সেটা বাংলাদেশের জনগণ ভালোভাবে নেবে না, নেয় না।’

শামা ওবায়েদ বলেন, ‘জুলাই এখনো মানুষের মনে জাগ্রত আছে। রক্তের দাগ এখনো শুকায়নি। সুতরাং সেই জায়গা থেকে অবশ্যই আমাদের সেনসিটিভ হতে হবে।’

তবে দুই দেশের প্রধানমন্ত্রী যখন বৈঠকে বসবেন, তখন অনেক সমস্যার সমাধান করা সম্ভব বলে মনে করেন তিনি। শামা ওবায়েদ বলেন, ‘সেটাই আমরা আশা করি এবং সেটাও ভারত যেন মনে রাখে, সেটাই আমরা আশা করি।’

তিনি স্পষ্ট করে বলেন, ‘এখনো কোনো সফর চূড়ান্ত হয়নি। বিভিন্ন কাজে প্রধানমন্ত্রী এখন ব্যস্ত এবং ভারত সফরসহ অন্যান্য সফর কোনো কিছুই এখনো ফাইনাল হয়নি। সেটা অবশ্যই দুই দেশের সঙ্গে আলোচনা করে ফাইনাল হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
৪৫০৬ বার পড়া হয়েছে