ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হলো ‘ডা. হ্যানিম্যান Logo পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে মারধরের অভিযোগ, অস্বীকার ফারুক হোসেনের Logo ভারতে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: সংসদীয় কমিটিকে জানিয়েছে ভারত সরকার Logo একাত্তরকে ভুলে গেলে বাংলাদেশে বিশ্বাস করা যায় না : মির্জা ফখরুল Logo ফেনীর হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার, র‌্যাব এর যৌথ অভিযান Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন

পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে মারধরের অভিযোগ, অস্বীকার ফারুক হোসেনের

নিজস্ব প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নে এক গৃহবধূর সঙ্গে পরকীয়ার অভিযোগে স্থানীয় জামায়াত নেতা ফারুক হোসেন প্যাদাকে (৪০) মারধরের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দাসপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ফারুক হোসেন প্যাদার বিরুদ্ধে এক গৃহবধূর সঙ্গে দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক থাকার অভিযোগ ওঠে। এ অভিযোগের জেরে কয়েকজন ব্যক্তি তাকে একটি বাড়িতে আটকে মারধর করেন। খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তবে নিজের বিরুদ্ধে আনা পরকীয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ফারুক হোসেন। তাঁর দাবি, স্থানীয় সাইদুল, পারভেজসহ মৃধা বাড়ির কয়েকজনের সঙ্গে পূর্ববিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা তার কাছে থাকা ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে।

ফারুক হোসেন বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় কোনো মামলা হয়েছে কি না বা পুলিশ এ বিষয়ে কী পদক্ষেপ নিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট গৃহবধূ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্যও পাওয়া যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
৪৫০৮ বার পড়া হয়েছে