ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হলো ‘ডা. হ্যানিম্যান Logo পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে মারধরের অভিযোগ, অস্বীকার ফারুক হোসেনের Logo ভারতে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: সংসদীয় কমিটিকে জানিয়েছে ভারত সরকার Logo একাত্তরকে ভুলে গেলে বাংলাদেশে বিশ্বাস করা যায় না : মির্জা ফখরুল Logo ফেনীর হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার, র‌্যাব এর যৌথ অভিযান Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন

ফেনীর হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার, র‌্যাব এর যৌথ অভিযান

নিজস্ব সংবাদ :

ফেনী জেলার ছাগলনাইয়া থানায় দায়ের করা একটি হত্যা মামলার পলাতক এজাহারভুক্ত আসামিকে রাজধানী ঢাকা থেকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-১০, ঢাকা।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, ফেনী জেলার ছাগলনাইয়া থানার মামলা নং-১৮/১৩৩, তারিখ: ২৭ জুন ২০২৬, ধারা-৩০২/৩৪, পেনাল কোড ১৮৬০-এর এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি মোঃ মামুনুর রশিদ মামুন (২৮) রাজধানীর লালবাগ থানাধীন এলাকায় অবস্থান করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২৯ জুলাই ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৬টা ৫৫ মিনিটে র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১০, যাত্রাবাড়ি, ঢাকার একটি যৌথ আভিযানিক দল রাজধানীর লালবাগ থানাধীন বাষপট্টি আশা হোটেলের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা মামলার পলাতক আসামি মোঃ মামুনুর রশিদ মামুনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা (নুর আহাম্মদ মাস্টার বাড়ি) গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ সাদেক মিয়া

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফেনী জেলার ছাগলনাইয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরও জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পলাতক আসামিদের গ্রেফতারে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
৪৫০৩ বার পড়া হয়েছে