ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলার চার আসামি র‌্যাব-৭ এর জালে Logo ওষুধের দাম কমাতে আদালতের দ্বারস্থ হয়েও বাঁচলেন না ক্যান্সার রোগী, চার বছরেও শেষ হয়নি মামলা Logo ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: আমিরাতে আকাশ প্রতিরক্ষা সক্রিয়, কাতার-বাহরাইনে সর্বোচ্চ সতর্কতা Logo বাংলাদেশি পাসপোর্টে বিদেশে যাচ্ছে রোহিঙ্গারা, হুমকিতে জাতীয় নিরাপত্তা ও শ্রমবাজার Logo রাজধানীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থী ও অফিসগামী মানুষ Logo মহাখালীতে ছুরিকাঘাতে রেলকর্মীর মৃত্যু, নারী হেফাজতে Logo হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা আইআরজিসির Logo সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই Logo শ্বাসরুদ্ধকর লড়াই শেষে সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা Logo প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে কিশোরীকে হত্যা, গ্রেপ্তার মা; বাবার খোঁজে পুলিশ

চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলার চার আসামি র‌্যাব-৭ এর জালে

নিজস্ব সংবাদ :

চট্টগ্রামের পৃথক স্থানে অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিসহ তদন্তে প্রাপ্ত আরও একজনকে আটক

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার বহুল আলোচিত ইলেকট্রিক মিস্ত্রি মোঃ রিফাত (২৮) হত্যা মামলার চার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়, নিহত রিফাত চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার আব্দুপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে গত ২৩ জুন ২০২৬ সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে এজাহারভুক্ত ২ নম্বর আসামি মোঃ সাজ্জাদ আলম শুভ (৩২) কৌশলে রিফাতকে তার বাসা থেকে ডেকে নিয়ে যায়।

পরে পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী ১১ নম্বর ওয়ার্ডের আব্দুল সূফী চৌধুরী গ্যারেজ সংলগ্ন তিন রাস্তার মোড়ে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ১ নম্বর আসামি মোঃ শামীম (৩৫), ৩ নম্বর আসামি মারুফসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন সংঘবদ্ধভাবে রিফাতের ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা তাকে মারধর করার পাশাপাশি শামীম হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে রিফাতের বাম হাঁটুর ওপর আঘাত করলে তিনি গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়।

ঘটনার পর নিহতের ভাই বাদী হয়ে পাহাড়তলী থানায় ৩ জনকে এজাহারভুক্ত এবং অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার নম্বর-১১/৯২, তারিখ ২৪ জুন ২০২৬; ধারা ৩০২/৩৪, পেনাল কোড-১৮৬০।

মামলার পর থেকে পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাব-৭ গোয়েন্দা নজরদারি জোরদার করে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার এজাহারভুক্ত দুই আসামি চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় অবস্থান করছে।

এরই ধারাবাহিকতায় গত ১২ জুলাই ২০২৬ দুপুর ১২টা ৪০ মিনিটে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল সীতাকুণ্ড থানার জলিল টেক্সটাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ নম্বর আসামি মোঃ শামীম (৩৫) এবং ২ নম্বর আসামি মোঃ সাজ্জাদ আলম শুভ (৩২)-কে গ্রেফতার করে।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ এর আরও দুটি আভিযানিক দল একই দিন দুপুর ২টা ৫৫ মিনিটে বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৩ নম্বর আসামি মারুফ (২৭)-কে আটক করে। পরে বিকেল ৫টা ২০ মিনিটে হালিশহর থানার মাইজপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মামলার তদন্তে সম্পৃক্ত অভিযুক্ত সুমন (৩০)-কে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ জানিয়েছে, গ্রেফতারকৃত চার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে এবং মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:০৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
৪৫০১ বার পড়া হয়েছে