ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলার চার আসামি র‌্যাব-৭ এর জালে Logo ওষুধের দাম কমাতে আদালতের দ্বারস্থ হয়েও বাঁচলেন না ক্যান্সার রোগী, চার বছরেও শেষ হয়নি মামলা Logo ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: আমিরাতে আকাশ প্রতিরক্ষা সক্রিয়, কাতার-বাহরাইনে সর্বোচ্চ সতর্কতা Logo বাংলাদেশি পাসপোর্টে বিদেশে যাচ্ছে রোহিঙ্গারা, হুমকিতে জাতীয় নিরাপত্তা ও শ্রমবাজার Logo রাজধানীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থী ও অফিসগামী মানুষ Logo মহাখালীতে ছুরিকাঘাতে রেলকর্মীর মৃত্যু, নারী হেফাজতে Logo হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা আইআরজিসির Logo সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই Logo শ্বাসরুদ্ধকর লড়াই শেষে সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা Logo প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে কিশোরীকে হত্যা, গ্রেপ্তার মা; বাবার খোঁজে পুলিশ

হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক

অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার ভোরে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, একটি অনুমোদনহীন নৌপথ ব্যবহার করে প্রণালি অতিক্রমের চেষ্টা করা একটি জাহাজের উদ্দেশে সতর্কতামূলক গুলি ছোড়ার ঘটনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে কয়েকটি জাহাজ অনুমোদনহীন রুট ব্যবহার করে হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করেছে। আইআরজিসি এসব ঘটনাকে বিদেশি শক্তির অযাচিত হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করেছে।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের একটি জাহাজের দিকে আইআরজিসির নৌবাহিনী সতর্কতামূলক গুলি ছোড়ে। এর পরিপ্রেক্ষিতে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে সংস্থাটি জানায়, যুক্তরাষ্ট্রের আঞ্চলিক হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো জাহাজ বা নৌযানকে এই জলপথ দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না।

এদিকে যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের পূর্ব উপকূলের কাছে একটি কনটেইনারবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আইআরজিসি যে জাহাজটির দিকে সতর্কতামূলক গুলি ছোড়ার দাবি করেছে, সেটি একই জাহাজ কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ইঙ্গিত দেন, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে। তিনি বলেন, সামরিক উত্তেজনার মধ্যেও দুই পক্ষ যুদ্ধবিরতি বজায় রাখা এবং কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নেওয়ার বিষয়ে যোগাযোগ রক্ষা করছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালির এ ঘোষণাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, এই জলপথ দীর্ঘ সময় বন্ধ থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
৪৫০৭ বার পড়া হয়েছে