ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শুধু বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল Logo সাংবাদিকদের পেটানোর হুমকি, আব্বাসীকে আইনি নোটিশ Logo ইরান যুদ্ধকে ‘অপ্রয়োজনীয়’ বললেন ওবামা, ট্রাম্পের পাল্টা আক্রমণ Logo নারায়ণগঞ্জে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী পুলিশি হেফাজতে Logo ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ২২৪৯ রোগী হাসপাতালে, মৃত্যু ৭ Logo জীবনযাত্রার ব্যয় ও আবাসন সংকটে উত্তাল ইউরোপ, সংঘর্ষ-গ্রেপ্তার Logo ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটক যাত্রা শুরু, বাড়ল ভ্রমণের সময় Logo পুরাতন রমনা থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ Logo সাইবার অপরাধ দমনে গঠন করা হলো স্বতন্ত্র পুলিশ ইউনিট Logo শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে মাইকিং, নওগাঁয় আ.লীগের দুই সহযোগী সংগঠনের নেতা গ্রেপ্তার

বরবাদ’-এর পর আবারও একসঙ্গে শাকিব খান ও মেহেদী হাসান হৃদয়

বিনোদন ডেস্ক

‘বরবাদ’ সিনেমার সাফল্যের পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন দেশের শীর্ষ নায়ক শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়। প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল অ্যানার্জির ব্যানারে নির্মিতব্য নতুন একটি সিনেমায় আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান।

গতকাল প্রযোজনা প্রতিষ্ঠান বিষয়টি নিশ্চিত করেছে। তবে নতুন সিনেমাটির নাম কিংবা গল্প এখনই প্রকাশ করা হয়নি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেওয়া হবে।

পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, এটি একটি বড় বাজেটের অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমা। ‘বরবাদ’-এর মতো এবারও নির্মাণশৈলী, অ্যাকশন ও উপস্থাপনায় থাকবে নতুনত্ব এবং দর্শকদের জন্য বিশেষ চমক।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানের একটি বাণিজ্যিক সিনেমা নির্মাণের লক্ষ্য নিয়েই পুরো টিম কাজ শুরু করছে।

জানা গেছে, আগামী ঈদুল ফিতরকে সামনে রেখে চলতি বছরের নভেম্বর মাসে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
৪৬০২ বার পড়া হয়েছে