ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলার চার আসামি র‌্যাব-৭ এর জালে Logo ওষুধের দাম কমাতে আদালতের দ্বারস্থ হয়েও বাঁচলেন না ক্যান্সার রোগী, চার বছরেও শেষ হয়নি মামলা Logo ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: আমিরাতে আকাশ প্রতিরক্ষা সক্রিয়, কাতার-বাহরাইনে সর্বোচ্চ সতর্কতা Logo বাংলাদেশি পাসপোর্টে বিদেশে যাচ্ছে রোহিঙ্গারা, হুমকিতে জাতীয় নিরাপত্তা ও শ্রমবাজার Logo রাজধানীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থী ও অফিসগামী মানুষ Logo মহাখালীতে ছুরিকাঘাতে রেলকর্মীর মৃত্যু, নারী হেফাজতে Logo হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা আইআরজিসির Logo সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই Logo শ্বাসরুদ্ধকর লড়াই শেষে সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা Logo প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে কিশোরীকে হত্যা, গ্রেপ্তার মা; বাবার খোঁজে পুলিশ

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত অন্তত ৪০, আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।

শুক্রবার বেলুচিস্তানের শেরানি জেলার ধনাসর এলাকা থেকে খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান অভিমুখে যাওয়ার পথে পেশোয়ারগামী বাসটি দুর্ঘটনার শিকার হয়।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর গণমাধ্যম ও রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা শহীদ রিন্দ জানান, প্রাথমিকভাবে ৪০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনার পরপরই মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির নির্দেশে উদ্ধার অভিযান শুরু করা হয়।

তিনি জানান, জেলা প্রশাসন, উদ্ধারকারী দল এবং সংশ্লিষ্ট বিভাগগুলো যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করা হবে।

শেরানির ডেপুটি কমিশনার ওয়ালি খান কাকার বলেন, বাসটি কোয়েটা থেকে ৩৬ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করলেও পথে বিকল হয়ে যাওয়া আরেকটি বাসের যাত্রীদেরও এতে তোলা হয়।

খাইবার পাখতুনখোয়ার উদ্ধার সংস্থা রেসকিউ ১১২২ জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৪৮ জন যাত্রী ছিলেন। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঝোব জেলা সদর হাসপাতালে ভর্তি করে। নিহতদের মরদেহও সেখানে স্থানান্তর করা হয়েছে।

দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতিও শোক প্রকাশ করে উদ্ধার অভিযান জোরদার, আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পাকিস্তানে একের পর এক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে। চলতি বছরের মার্চে খাইবার পাখতুনখোয়ার আপার চিত্রাল ও লোয়ার দির জেলায় পৃথক দুর্ঘটনায় কয়েকজন নিহত ও আহত হন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
৪৫১৪ বার পড়া হয়েছে