ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

ঈদুল আজহা সামনে রেখে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ, বাড়ছে বাস টার্মিনালে চাপ

নিজস্ব সংবাদ :

রাজধানী ঢাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে বাস টার্মিনালগুলোতে ভিড় করছেন হাজারো যাত্রী। অফিস শেষ হওয়ার পর থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে যাত্রীদের চাপ কয়েকগুণ বেড়ে যায়।

রোববার (২৪ মে) বিকেলে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাস কাউন্টারগুলোতে উপচে পড়া ভিড়। পরিবার-পরিজন নিয়ে অনেকেই বাসের অপেক্ষায় কাউন্টারের সামনে অবস্থান করছেন। যদিও নির্ধারিত সময়েই বাস ছাড়ছে, তবে অতিরিক্ত যাত্রীর কারণে টিকিট সংগ্রহে কিছুটা বিলম্ব হচ্ছে।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, ঈদের আগে শেষ কর্মদিবস হওয়ায় একসঙ্গে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছাড়ছেন। ফলে টার্মিনাল এলাকায় ভিড় বেড়েছে। তাদের ধারণা, আগামীকাল সকাল থেকে যাত্রীর চাপ আরও বৃদ্ধি পাবে।

লক্ষ্মীপুরগামী যাত্রী শোয়াইব হাসান বলেন, “রমজানের ঈদে গ্রামে যেতে পারিনি। তাই কোরবানির ঈদ পরিবার নিয়ে গ্রামেই করবো। ঈদের তিন দিন আগেই যেতে পারছি, এতে খুব ভালো লাগছে।”

আরেক যাত্রী বলেন, “সায়েদাবাদ এলাকায় সবসময় যানজট থাকে। সামনে যেন বেশি জ্যাম না পাই, তাহলে ভালোভাবে বাড়ি পৌঁছাতে পারবো।”

এদিকে ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও টার্মিনাল এলাকায় তৎপর থাকতে দেখা গেছে। যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
৪৫২৫ বার পড়া হয়েছে