ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অপরাধের পেছনে মাদক ও জুয়া মূল চালিকা শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী Logo হুতিদের ঠেকাতে সৌদি-ইসরায়েল গোয়েন্দা সহযোগিতা নিয়ে আলোচনা Logo সাংবাদিকতায় ১৭ বছরে তৈরি জঞ্জাল দূর করাই সরকারের লক্ষ্য: পার্থ Logo শেখ হাসিনাকে ঘিরে ভারতের গভীর উদ্দেশ্য আছে: রিজভী Logo গুজব রোধে ফ্যাক্ট চেক প্রচারের আহ্বান প্রেস সচিব সালেহ শিবলীর Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ডিসি-ওসি প্রত্যাহার Logo ভাঙ্গায় প্রকাশ্যে গুলি: গুলশান থেকে দুই আসামি গ্রেপ্তার Logo ঢাকার মেট্রোরেল নেটওয়ার্কে তিন প্রকল্প, ব্যয় প্রায় আড়াই লাখ কোটি Logo ৭ মাসে রাষ্ট্রীয় মদদে মানবাধিকার লঙ্ঘন হয়নি: মাহদী আমিন Logo মেট্রোরেলের লাইনে কাপড়, দেড় ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন

মোটরসাইকেল মালিকদের ওপর নতুন কর আরোপের খবরে উদ্বেগ জামায়াত আমিরের

নিজস্ব সংবাদ :

ঢাকা, ১৭ মে — দেশে মোটরসাইকেল মালিকদের ওপর নতুন করে কর আরোপের সম্ভাবনার খবর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শফিকুর রহমান

রোববার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যাচ্ছে সরকার মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপের চিন্তা করছে। তবে মোটরসাইকেল মালিক ও চালকদের বেশিরভাগই সাধারণ মানুষ, যারা জীবন ও জীবিকার প্রয়োজনে এই বাহন ব্যবহার করেন।

তিনি বলেন, মোটরসাইকেল ব্যবহারকারীরা সাধারণত সম্পদশালী নন। জীবিকার তাগিদেই তারা এই যানবাহন ব্যবহার করে থাকেন। তাই তাদের ওপর অতিরিক্ত করের চাপ সৃষ্টি করা উচিত হবে না।

জামায়াত আমির আরও বলেন, রাষ্ট্রের রাজস্ব বাড়াতে করের আওতা সম্প্রসারণ প্রয়োজন হতে পারে। তবে জীবনসংগ্রামে থাকা সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা ঠিক নয়।

তিনি আশা প্রকাশ করে বলেন, সরকার যদি এমন কোনো পরিকল্পনা করে থাকে, তাহলে তা থেকে সরে আসবে। অন্যথায় এটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
৪৫৬১ বার পড়া হয়েছে