ঢাকা ১০:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অপরাধের পেছনে মাদক ও জুয়া মূল চালিকা শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী Logo হুতিদের ঠেকাতে সৌদি-ইসরায়েল গোয়েন্দা সহযোগিতা নিয়ে আলোচনা Logo সাংবাদিকতায় ১৭ বছরে তৈরি জঞ্জাল দূর করাই সরকারের লক্ষ্য: পার্থ Logo শেখ হাসিনাকে ঘিরে ভারতের গভীর উদ্দেশ্য আছে: রিজভী Logo গুজব রোধে ফ্যাক্ট চেক প্রচারের আহ্বান প্রেস সচিব সালেহ শিবলীর Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ডিসি-ওসি প্রত্যাহার Logo ভাঙ্গায় প্রকাশ্যে গুলি: গুলশান থেকে দুই আসামি গ্রেপ্তার Logo ঢাকার মেট্রোরেল নেটওয়ার্কে তিন প্রকল্প, ব্যয় প্রায় আড়াই লাখ কোটি Logo ৭ মাসে রাষ্ট্রীয় মদদে মানবাধিকার লঙ্ঘন হয়নি: মাহদী আমিন Logo মেট্রোরেলের লাইনে কাপড়, দেড় ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন

সাংবাদিকতায় ১৭ বছরে তৈরি জঞ্জাল দূর করাই সরকারের লক্ষ্য: পার্থ

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিকতায় গত ১৭ বছরে যে ‘জঞ্জাল’ তৈরি হয়েছে, তা দূর করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।

বুধবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, সাংবাদিকেরা আছেন বলেই দেশে গণতন্ত্র রয়েছে। তবে এখনো সাংবাদিকদের যথাযথ সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হয়নি।

তিনি বলেন, প্রচণ্ড ঝুঁকির মধ্যে সাংবাদিকদের দায়িত্ব পালন করতে হয়। বিশেষ করে অপরাধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ক্রাইম রিপোর্টারদের নানা ধরনের চাপ ও ঝুঁকির মুখে পড়তে হয়।

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
৪৫০৮ বার পড়া হয়েছে