ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অপরাধের পেছনে মাদক ও জুয়া মূল চালিকা শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী Logo হুতিদের ঠেকাতে সৌদি-ইসরায়েল গোয়েন্দা সহযোগিতা নিয়ে আলোচনা Logo সাংবাদিকতায় ১৭ বছরে তৈরি জঞ্জাল দূর করাই সরকারের লক্ষ্য: পার্থ Logo শেখ হাসিনাকে ঘিরে ভারতের গভীর উদ্দেশ্য আছে: রিজভী Logo গুজব রোধে ফ্যাক্ট চেক প্রচারের আহ্বান প্রেস সচিব সালেহ শিবলীর Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ডিসি-ওসি প্রত্যাহার Logo ভাঙ্গায় প্রকাশ্যে গুলি: গুলশান থেকে দুই আসামি গ্রেপ্তার Logo ঢাকার মেট্রোরেল নেটওয়ার্কে তিন প্রকল্প, ব্যয় প্রায় আড়াই লাখ কোটি Logo ৭ মাসে রাষ্ট্রীয় মদদে মানবাধিকার লঙ্ঘন হয়নি: মাহদী আমিন Logo মেট্রোরেলের লাইনে কাপড়, দেড় ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন

গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ডিসি-ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

প্রশাসনিক কারণে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের পাঁচ দিনের মাথায় গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ ও গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়। এ-সংক্রান্ত পৃথক অফিস আদেশ জারি করা হয়েছে। ডিসি এম তানভীর আহমেদকে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ডিএমপি সদরদপ্তরে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএমপির অফিস আদেশে তানভীর আহমেদকে ‘প্রশাসনিক কারণে’ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করার কথা বলা হয়েছে। একইভাবে ওসি মো. দাউদ হোসেনকে প্রশাসনিক কারণে ডিএমপি সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এর আগে বুধবারই গুলশান মডেল থানার ওসি মো. দাউদ হোসেনকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। আদেশটি ১৬ সেপ্টেম্বর পূর্বাহ্ন থেকে কার্যকর করার কথা বলা হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন। মিছিল ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের দিকে ককটেল ছোড়ার ঘটনা ঘটে। এ ঘটনায় গুলশান থানায় মামলা করা হয় এবং বিভিন্ন অভিযানে এ পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
৪৫০৮ বার পড়া হয়েছে