ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অপরাধের পেছনে মাদক ও জুয়া মূল চালিকা শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী Logo হুতিদের ঠেকাতে সৌদি-ইসরায়েল গোয়েন্দা সহযোগিতা নিয়ে আলোচনা Logo সাংবাদিকতায় ১৭ বছরে তৈরি জঞ্জাল দূর করাই সরকারের লক্ষ্য: পার্থ Logo শেখ হাসিনাকে ঘিরে ভারতের গভীর উদ্দেশ্য আছে: রিজভী Logo গুজব রোধে ফ্যাক্ট চেক প্রচারের আহ্বান প্রেস সচিব সালেহ শিবলীর Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ডিসি-ওসি প্রত্যাহার Logo ভাঙ্গায় প্রকাশ্যে গুলি: গুলশান থেকে দুই আসামি গ্রেপ্তার Logo ঢাকার মেট্রোরেল নেটওয়ার্কে তিন প্রকল্প, ব্যয় প্রায় আড়াই লাখ কোটি Logo ৭ মাসে রাষ্ট্রীয় মদদে মানবাধিকার লঙ্ঘন হয়নি: মাহদী আমিন Logo মেট্রোরেলের লাইনে কাপড়, দেড় ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন

শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে চীনের প্রশংসায় ট্রাম্প

নিজস্ব সংবাদ :

আন্তর্জাতিক ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের ফাঁকে চীনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, “আমি চীনকে দেখে খুবই মুগ্ধ।”

হোয়াইট হাউসের সাংবাদিকদের প্রতিবেদনে বলা হয়, বেইজিংয়ের ঝংনানহাই কমপ্লেক্সে হাঁটার সময় গোলাপ ফুল দেখে ট্রাম্প মন্তব্য করেন, “এগুলো বিশ্বের সবচেয়ে সুন্দর গোলাপ, যা যে কেউ কখনও দেখেছে।”

ঝংনানহাই হলো চীনের কেন্দ্রীয় সরকারের প্রধান কার্যালয় ও প্রশাসনিক কেন্দ্র। এটি সাধারণত চীনের কমিউনিস্ট পার্টি (সিসিপি) এবং স্টেট কাউন্সিলের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়।

পরে টি-রুমে যাওয়ার পথে ট্রাম্প জানান, শি জিনপিং তাকে হোয়াইট হাউসের রোজ গার্ডেনের জন্য গোলাপ উপহার দেবেন।

এ সময় ট্রাম্প শি জিনপিংয়ের সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফরের বিষয়েও কথা বলেন। তিনি জানান, আগামী ২৪ সেপ্টেম্বর শি’র যুক্তরাষ্ট্র সফর হতে পারে।

ট্রাম্প বলেন, “পারস্পরিক বাণিজ্যের মতো এই সফরটিও হবে পারস্পরিক। আমরা সবকিছু খোলামেলাভাবে উপস্থাপন করব। আশা করি, আপনি যুক্তরাষ্ট্রে গিয়ে খুবই মুগ্ধ হবেন, যেমন আমি চীনকে দেখে হয়েছি।”

বৈঠকের অংশ হিসেবে শুক্রবার (১৫ মে) ট্রাম্প ও শি একটি কার্যকরী মধ্যাহ্নভোজে অংশ নেন।

হোয়াইট হাউস জানিয়েছে, মধ্যাহ্নভোজের মেন্যুতে ছিল সামুদ্রিক স্যুপে কুচি করা কডফিশ, মচমচে ভাজা লবস্টার বল, মোরেল মাশরুমসহ প্যান-সিয়ারড বিফ ফিলে, কুং পাও চিকেন ও স্ক্যালপস, ধীরে রান্না করা মৌসুমি সবজি, বাঁশকুঁড়ি, মাশরুম ও বিনস, গরুর মাংসের পুরভরা পাউরুটি, সেদ্ধ শুকরের মাংস, শ্রিম্প ডাম্পলিং, চকলেট ব্রাউনি, ফল, আইসক্রিম, কফি ও চা।

অন্যদিকে সফরসঙ্গী সাংবাদিকদের জন্য ভ্যানে করে ম্যাকডোনাল্ডসের বিভিন্ন খাবার সরবরাহ করা হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সুত্র; বিবিসি
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
৪৫৮২ বার পড়া হয়েছে