ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুপ্ত ইস্যুতে মুখ খুললেন সর্ব মিত্র চাকমা Logo নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা ও ভাঙচুর, ৯ জন গ্রেপ্তার Logo সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার : প্রধানমন্ত্রী Logo অবশেষে ইসলামাবাদে পৌঁছালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি Logo বিশ্বজুড়ে খাদ্য সংকট উদ্বেগজনক পর্যায়ে,বাংলাদেশ অন্যতম Logo পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে, বিজেপি–তৃণমূল পাল্টাপাল্টি দাবি Logo ডিজেলচালিত বাস-মিনিবাসের ভাড়া বেড়েছে ১১ পয়সা প্রতি কিলোমিটার, প্রজ্ঞাপন জারি Logo সার ডিলার বাতিল, নতুন নিয়োগ শিগগির-চিপ হুইপ Logo বিচার বিভাগের দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে চাই: আইনমন্ত্রী Logo নিকাহ রেজিস্ট্রার নিয়োগে প্যানেল পদ্ধতির দাবি বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির

সার ডিলার বাতিল, নতুন নিয়োগ শিগগির-চিপ হুইপ

নিজস্ব সংবাদ :

ঢাকা, শুক্রবার (২৪ এপ্রিল): বিগত আওয়ামী শাসনামলে নিয়োগ পাওয়া সকল সার ডিলার বাতিল করেছে সরকার। তাদের পরিবর্তে খুব দ্রুত নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের এম এ জি ওসমানী গেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

চিফ হুইপ বলেন, পূর্ববর্তী সময়ের অনেক ডিলার নানা অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েছে এবং সার আত্মসাতের অভিযোগ রয়েছে। ফলে কৃষকরা প্রয়োজন অনুযায়ী সার পাচ্ছিল না। কৃষকদের কাছে সার সরবরাহ স্বাভাবিক করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের একটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সরকারি দল ও বিরোধী দল থেকে সমানসংখ্যক (৫ জন করে) সদস্য রাখা হবে। এই কমিটির নেতৃত্বে থাকবেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিরোধীদলীয় নেতার প্রস্তাবকে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে বক্তব্য দেন। পরে সংসদে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাস হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র এমপি শেখ মজিবুর রহমান ইকবাল এবং প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনিসহ অন্যান্যরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
৪৫১২ বার পড়া হয়েছে

ধানের শীষে ভোট দিন