সংবাদ শিরোনাম ::
ডিজিটাল আসক্তি কমানোর সহজ কিছু কৌশল
দিনের শুরুটা হোক অন্তত ৩০ মিনিট ফোন ছাড়া। ঘুম থেকে উঠেই সামাজিক যোগাযোগ মাধ্যমে না ঢুকে জানালার পাশে বসুন, হালকা ব্যায়াম করুন বা প্রিয় কোনো পানীয় দিয়ে সকাল শুরু করুন। এটি সারা দিনের জন্য আপনার মনকে শান্ত ও স্থির রাখতে সাহায্য করবে।
স্ক্রিন থেকে বিরতি নিন
কাজের প্রয়োজনে দীর্ঘ সময় ল্যাপটপ বা মোবাইলে তাকিয়ে থাকতে হলে ‘২০-২০-২০’ নিয়ম মেনে চলুন।
অপ্রয়োজনীয় সব অ্যাপের নোটিফিকেশন বন্ধ করে দিন। সারাক্ষণ ফোনের টুং-টাং শব্দ মনোযোগ নষ্ট করার পাশাপাশি অবচেতন মনে চাপ সৃষ্টি করে। দিনের একটি নির্দিষ্ট সময়ে মেসেজ বা মেইল চেক করার অভ্যাস করুন।
বিছানা কিংবা ডাইনিং টেবিলকে ‘নো-ডিভাইস জোন’ হিসেবে ঘোষণা করুন। বিশেষ করে ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে সব ধরনের ডিজিটাল স্ক্রিন থেকে দূরে থাকুন। স্ক্রিনের নীল আলো ঘুমের হরমোন নষ্ট করে। এই সময়টাতে ফোনের বদলে কোনো বই পড়তে পারেন।
বাস্তব জীবনের সংযোগ
ট্যাগস :





















