ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

মিল্টন খন্দকারের কথায় মনির খানের নতুন গান ‘চোখ ভরে কাঁদবো’ প্রকাশি

নিজস্ব সংবাদ :

মনির খান

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মনির খান। বাংলাদেশের শহরে, গ্রামে গঞ্জে ও বিদেশে মনির খানের অসংখ্য ভক্ত রয়েছে। এখনো তারা মনির খানের নতুন গানের অপেক্ষায় থাকেন। মনির খানের জীবনে গীতিকার-সুরকার-সঙ্গীত পরিচালক মিল্টন খন্দকারের অনেক ভূমিকা রয়েছে। আর মনির খান তা অনায়াসে স্বীকার করেন এখনো প্রতি মুহূর্তে। আবারও মিল্টন খন্দকারের কথা ও সুরে মনির খান বিরহের একটি গান গেয়েছেন। গানের শিরোনাম ‘চোখ ভরে কাঁদবো’। গানটি এরইমধ্যে ‘এমকে মিউজিক টুয়েন্টফোরইউটিউব’ চ্যানেলে প্রকাশিত হয়েছে। কারণ দীর্ঘদিন পর মনির খানের কণ্ঠে এই ঘরানার গান প্রকাশিত হয়েছে। গানটি প্রকাশের পর ইউটিউবে অনেক ভক্ত দর্শক গানটি নিয়ে তাদের অভিমত প্রকাশ করেছেন। অনেকেই লিখেছেন সেই আগের মনির খানকে তারা ফিরে পেয়েছেন এই গানের মাঝে।

৬ মিনিট ১০ সেকেন্ডের এই গানটি নিয়ে ভীষণ প্রত্যাশা ছিলো মনির খানের। মনির খান বলেন, ‘মিল্টন ভাইয়ের কথা ও সুরে আমি অনেক গান গেয়েছি। অনেক গানই জনপ্রিয়তা পেয়েছে। আমার সঙ্গীত জীবনে তার অনেক অবদান রয়েছে। নতুন করে তার লেখা ও সুরে চোখে ভরে কাঁদবো গানটি গাইলাম। গানটির কথা ও সুর আমার কাছে ভীষণ ভালোলেগেছে। মিল্টন ভাই চমৎকার লেখেন, দারুণ সুর করেন এটা আসলে নতুন করে বলার কিছু নেই। যথারীতি এই গানটির ক্ষেত্রেও তাই হয়েছে।’

তিনি আরো বলেন, ‘গানটি প্রকাশের পর থেকে আমি সত্যিই অনেক সাড়া পাচ্ছি। বিশেষ করে শ্রোতা ভক্তরা গানটির কমেন্ট বক্সে এত চমৎকার কিছু কথা লিখেছেন যা আমাকে সত্যিই আবেগাপ্লুত করে তুলছে। সত্যি বলতে কী সঙ্গীত শিল্পী হিসেবে আমি এখানেই নিজেকে পরিপূর্ণভাবে খুঁজে পাই যখন একটি গান প্রকাশের পর শ্রোতা ভক্তরা গান নিয়ে অনেক কথা লিখেন, তাদের প্রত্যাশার কথা জানান। বরাবরের মতো আবারও কৃতজ্ঞতা মিল্টন ভাইয়ের প্রতি আমাকে আরো একটি সুন্দর গান উপহার দেয়ার জন্য।’

১৯৯৬ সালে তোমার কোন দোষ নেই নামক একক অ্যালবাম নিয়ে সঙ্গীতাঙ্গনে পদার্পণ করেন। সুদীর্ঘ সঙ্গীত জীবনে তিনি প্রায় ৫০টি একক অ্যালবাম এবং ৩০০ এর অধিক দ্বৈত ও মিশ্র অ্যালবাম প্রকাশ করেছেন। তিনি তিনবার শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। সিনেমাগুলো হচ্ছে ‘প্রেমের তাজমহল (২০০১)’, ‘লাল দরিয়া (২০০২)’ ও ‘দুই নয়নের আলো (২০০৫)’। প্রথম অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’ দিয়েই তিনি সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:০২:০১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
৪৬৭১ বার পড়া হয়েছে