ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জুলাই গণআন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে চট্টগ্রামে ৮ শহীদ পরিবারের পাশে এ্যাব Logo জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে চট্টগ্রামে এ্যাবের আলোচনা সভা ও পুনর্বাসন সহায়তা Logo ১৫ আগস্ট উপলক্ষে জবি ছাত্রলীগের ব্যানার টানানো Logo সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত ৯, নিরাপত্তা অবহেলার অভিযোগ Logo নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার Logo বিদ্যুৎ-গ্যাস সংকট ও আইনশৃঙ্খলা নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চান শফিকুর রহমান Logo বাংলাদেশের বাড়তি ডিজেল সরবরাহের অনুরোধ বিবেচনা করবে ভারত Logo ইরানের ওপর মার্কিন নৌ অবরোধের হুমকিতে বিশ্ববাজারে তেলের দাম বাড়ল Logo খালেদা জিয়ার জন্মদিনে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির Logo আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক হবে: আমিনুল হক

জুলাই গণআন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে চট্টগ্রামে ৮ শহীদ পরিবারের পাশে এ্যাব

চট্টগ্রাম প্রতিনিধি:

ঐতিহাসিক জুলাই গণআন্দোলনের দ্বিতীয় বর্ষবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে নিহত আটটি শহীদ পরিবারের মাঝে বিশেষ আর্থিক সহায়তা প্রদান করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব)। এর মধ্যে শহীদ ওয়াসিম আকরামের পরিবারও রয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর আইইবি চট্টগ্রাম কেন্দ্রের অডিটোরিয়ামে এ্যাব কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এবং এ্যাব চট্টগ্রামের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের হাতে বিশেষ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ্যাবের আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এ্যাবের সদস্য সচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু, আর্থিক সহায়তা প্রদান কমিটির আহ্বায়ক প্রকৌশলী আফজাল হোসেন সবুজ, সদস্য সচিব ড. প্রকৌশলী মো. জিয়াউল ইসলাম মজুমদার, এ্যাব চট্টগ্রামের সাবেক সভাপতি ও চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী জানে আলম সেলিমসহ এ্যাব কেন্দ্রীয় ও চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দ এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জুলাই গণআন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শহীদ পরিবারের পাশে দাঁড়ানো কেবল মানবিক দায়িত্ব নয়, বরং তাদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শনেরও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ভবিষ্যতেও এ্যাব শহীদ ও তাদের পরিবারের কল্যাণে সহযোগিতার ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকৌশলী খান মো. আমিনুর রহমান সুমন, সম্পাদক, আইইবি চট্টগ্রাম কেন্দ্র।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৩৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
৪৫০৭ বার পড়া হয়েছে