ঢাকা ১১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১৫ আগস্ট উপলক্ষে জবি ছাত্রলীগের ব্যানার টানানো Logo সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত ৯, নিরাপত্তা অবহেলার অভিযোগ Logo নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার Logo বিদ্যুৎ-গ্যাস সংকট ও আইনশৃঙ্খলা নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চান শফিকুর রহমান Logo বাংলাদেশের বাড়তি ডিজেল সরবরাহের অনুরোধ বিবেচনা করবে ভারত Logo ইরানের ওপর মার্কিন নৌ অবরোধের হুমকিতে বিশ্ববাজারে তেলের দাম বাড়ল Logo খালেদা জিয়ার জন্মদিনে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির Logo আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক হবে: আমিনুল হক Logo চাঁদপুরে গ্যাস সংকট, সিএনজিচালকদের সড়ক অবরোধ Logo বসুন্ধরায় গ্রেপ্তার ৫২ আওয়ামী লীগ নেতাকর্মী কারাগারে, দুই কিশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে

তৃতীয় সপ্তাহে দিল্লি সফরে যেতে পারেন তারেক রহমান

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি মাসের তৃতীয় সপ্তাহে ভারতের রাজধানী দিল্লি সফরে যেতে পারেন বলে ঢাকার সংশ্লিষ্ট একাধিক সরকারি সূত্র থেকে পাওয়া গেছে।

সরকারি সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সম্ভাব্য ২১ ও ২২ আগস্ট এ সফর হতে পারে। তবে সফরের তারিখ দু-এক দিন এগিয়ে বা পিছিয়ে যেতে পারে বলেও জানা গেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ভারতের পক্ষ থেকেই দ্বিপক্ষীয় এই সফরের প্রস্তাব দেওয়া হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকেও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে যাওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া দেওয়া হয়েছে।

ইতোমধ্যে প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফর সামনে রেখে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে সফর চূড়ান্ত করার আগে বাংলাদেশের পক্ষ থেকে কয়েকটি প্রত্যাশার কথা ভারতকে জানানো হয়েছে।

এর মধ্যে অন্যতম হলো, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারত থেকে আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা বা রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন।

বাংলাদেশের কর্মকর্তাদের দাবি, ভারতে অবস্থান করে শেখ হাসিনার বিভিন্ন রাজনৈতিক বক্তব্য বাংলাদেশের অভ্যন্তরে বিতর্ক ও অস্থিরতা তৈরি করছে। তাদের অভিযোগ, এসব কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।

এ কারণে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড ও বক্তব্য বন্ধে ভারতের কাছ থেকে স্পষ্ট নিশ্চয়তা চেয়েছে বাংলাদেশ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে ভারতের পক্ষ থেকে এক ধরনের নিশ্চয়তা ইতোমধ্যে দেওয়া হয়েছে। তবে সফর নিশ্চিত করার আগে বাংলাদেশ এ বিষয়ে আরও স্পষ্ট ও পূর্ণাঙ্গ নিশ্চয়তা চায়।

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ভারতের কাছ থেকে প্রত্যাশিত নিশ্চয়তা পাওয়া গেলেই প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত করা হবে।

সম্ভাব্য এই সফর হলে এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভারত সফর হবে এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সফরটি বিশেষ গুরুত্ব বহন করবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
৪৫১১ বার পড়া হয়েছে