ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জুলাই গণআন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে চট্টগ্রামে ৮ শহীদ পরিবারের পাশে এ্যাব Logo জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে চট্টগ্রামে এ্যাবের আলোচনা সভা ও পুনর্বাসন সহায়তা Logo ১৫ আগস্ট উপলক্ষে জবি ছাত্রলীগের ব্যানার টানানো Logo সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত ৯, নিরাপত্তা অবহেলার অভিযোগ Logo নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার Logo বিদ্যুৎ-গ্যাস সংকট ও আইনশৃঙ্খলা নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চান শফিকুর রহমান Logo বাংলাদেশের বাড়তি ডিজেল সরবরাহের অনুরোধ বিবেচনা করবে ভারত Logo ইরানের ওপর মার্কিন নৌ অবরোধের হুমকিতে বিশ্ববাজারে তেলের দাম বাড়ল Logo খালেদা জিয়ার জন্মদিনে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির Logo আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক হবে: আমিনুল হক

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে চট্টগ্রামে এ্যাবের আলোচনা সভা ও পুনর্বাসন সহায়তা

নিজস্ব সংবাদ :

ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব), চট্টগ্রাম বিভাগ-এর উদ্যোগে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী ও মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যা-পরবর্তী পুনর্বাসনের জন্য ২৫০টি পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।

এ্যাব কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এবং এ্যাব চট্টগ্রাম বিভাগের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ ত্রাণ সহায়তা কর্মসূচিতে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুর্গত পরিবারের হাতে প্রয়োজনীয় সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাবের আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। এ সময় উপস্থিত ছিলেন এ্যাবের সদস্য সচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু, ত্রাণ সহায়তা প্রদান কমিটির আহ্বায়ক প্রকৌশলী আফজাল হোসেন সবুজ, সদস্য সচিব ড. প্রকৌশলী মো. জিয়াউল ইসলাম মজুমদার, এ্যাব চট্টগ্রামের সাবেক সভাপতি ও চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জানে আলম সেলিম, এলজিইডির সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুর রহমানসহ এ্যাব কেন্দ্রীয় ও চট্টগ্রাম বিভাগের নেতৃবৃন্দ এবং বাঁশখালী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকৌশলী খান মো. আমিনুল রহমান সুমন

এ্যাব নেতৃবৃন্দ বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশের মানুষের পাশে দাঁড়ানো এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সহযোগিতা করা প্রকৌশলী সমাজের সামাজিক দায়বদ্ধতার অংশ। এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এদিকে, দিনব্যাপী কর্মসূচির পর সন্ধ্যায় জুলাই আন্দোলনে নিহত শহীদ ওয়াসিম আকরামসহ আটটি পরিবারের মধ্যে এ্যাবের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। শহীদ পরিবারের সদস্যদের হাতে এ সহায়তা তুলে দিয়ে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

এ ছাড়া ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট ২০২৬, শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে চট্টগ্রামের আইইবি চট্টগ্রাম কেন্দ্রের অডিটোরিয়ামে আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর

আয়োজকরা জানান, জুলাই অভ্যুত্থানের স্মৃতি ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো এবং দেশের উন্নয়ন ও জনকল্যাণে প্রকৌশলীদের ভূমিকা আরও জোরদার করাই এসব কর্মসূচির মূল লক্ষ্য।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:২৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
৪৫০৩ বার পড়া হয়েছে