ঢাকা ০২:১২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ৫ আগস্টের পর দীর্ঘদিন বাংলাদেশেই ছিলাম: সাদ্দাম হোসেন Logo ‘হাসিনা কার্ড’ খেললে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কীভাবে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির ১০১ সদস্যের কমিটি ঘোষণা, ১১ আগস্ট মানববন্ধন Logo এমপিদের বেতন ৫ লাখ ও মন্ত্রীদের ১০ লাখ টাকা করার প্রস্তাব নুরের নিজস্ব প্রতিবেদক Logo সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার নিয়ে পুলিশের উদ্বেগ, গুজব না ছড়ানোর আহ্বান Logo পল্লবীতে দুর্বৃত্তের গুলিতে বিএনপি কর্মী আহত, অবস্থা আশঙ্কাজনক Logo জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে রেডিট নাকি চ্যাটজিপিটি—কোনটি বেশি নির্ভরযোগ্য? Logo সাকিবের জাতীয় দলে ফেরার সুযোগ নেই, দেশে ফিরলে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রস্তুত প্রশাসন ও বিএনপি Logo তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ প্রকল্প দ্রুত বাস্তবায়নে কাজ করছে সরকার: পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ প্রকল্প দ্রুত বাস্তবায়নে কাজ করছে সরকার: পানিসম্পদমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং দেশের পানিসম্পদ ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ প্রকল্প দ্রুত বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, পদ্মা ব্যারাজ প্রকল্পের কাজ ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। খুব শিগগিরই প্রকল্পটির বাস্তব অগ্রগতি দৃশ্যমান হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি সরকার পদ্মা ব্যারাজ নির্মাণেরও সিদ্ধান্ত নিয়েছে এবং এ প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

তিস্তা মহাপরিকল্পনার অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে প্রকল্পটি আলোচনায় থাকলেও বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের আগে প্রয়োজনীয় সমীক্ষা ও কারিগরি প্রস্তুতিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

তিনি জানান, জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ও সরকারের প্রতিশ্রুতির আলোকে প্রকল্পটির প্রয়োজনীয় সমীক্ষা এবং প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, প্রয়োজনীয় সমীক্ষা দ্রুত সম্পন্ন করে তিস্তা অববাহিকার মানুষের কল্যাণ, এ অঞ্চলের উন্নয়ন এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে প্রকল্পটির বাস্তবায়ন দৃশ্যমান করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
৪৫১১ বার পড়া হয়েছে