ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলার চার আসামি র‌্যাব-৭ এর জালে Logo ওষুধের দাম কমাতে আদালতের দ্বারস্থ হয়েও বাঁচলেন না ক্যান্সার রোগী, চার বছরেও শেষ হয়নি মামলা Logo ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: আমিরাতে আকাশ প্রতিরক্ষা সক্রিয়, কাতার-বাহরাইনে সর্বোচ্চ সতর্কতা Logo বাংলাদেশি পাসপোর্টে বিদেশে যাচ্ছে রোহিঙ্গারা, হুমকিতে জাতীয় নিরাপত্তা ও শ্রমবাজার Logo রাজধানীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থী ও অফিসগামী মানুষ Logo মহাখালীতে ছুরিকাঘাতে রেলকর্মীর মৃত্যু, নারী হেফাজতে Logo হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা আইআরজিসির Logo সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই Logo শ্বাসরুদ্ধকর লড়াই শেষে সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা Logo প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে কিশোরীকে হত্যা, গ্রেপ্তার মা; বাবার খোঁজে পুলিশ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় সরকারি দপ্তর ও সরকারের উন্নয়ন প্রকল্পে দলীয় কোনো সিন্ডিকেট বরদাশত করা হবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বৈধ সুযোগ-সুবিধা পেলেও এমন কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না, যাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টায় শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আমরা (বিএনপি) ক্ষমতায় আছি, নিশ্চয় আমাদের নেতাকর্মীরা সুবিধা পাবেন। তবে এমন কোনো সুবিধা দেওয়া হবে না, যা সরকারের বদনাম ডেকে আনে। একজন চাঁদাবাজ হাসপাতালে এসে চাঁদাবাজি করলে হয়তো তার ব্যক্তিগত লাভ হতে পারে, কিন্তু এতে সরকারের ওপর যে কালিমা লেপন হবে, সেই দায় সরকার নেবে না।’

তিনি বলেন, সম্প্রতি বরিশালে দলীয় পরিচয় ব্যবহার করে জোরপূর্বক একটি চেকে স্বাক্ষর নেওয়ার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। ‘আমরা রাত পার হতে দেইনি। ওই ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে,’ বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, ‘অপরাধী সে দলের যত বড় নেতা-ই হোক না কেন, তার পরিচয় সে অপরাধী। কেউ যদি মনে করেন, আওয়ামী লীগ লুটপাট করেছে, আর সেই খালি জায়গায় আপনি বসে যাবেন, তাহলে ভুলের স্বর্গে বাস করছেন। দলের ভাবমূর্তি নষ্ট হয়— এমন কোনো কাজ কোনো নেতাকর্মীর কাছ থেকে মেনে নেওয়া হবে না।’

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে ৫০ শয্যার এই হাসপাতালের শয্যাসংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে। এ জনপদের মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।

সভায় জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদ আল মামুনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
৪৫১৪ বার পড়া হয়েছে