ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলার চার আসামি র‌্যাব-৭ এর জালে Logo ওষুধের দাম কমাতে আদালতের দ্বারস্থ হয়েও বাঁচলেন না ক্যান্সার রোগী, চার বছরেও শেষ হয়নি মামলা Logo ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: আমিরাতে আকাশ প্রতিরক্ষা সক্রিয়, কাতার-বাহরাইনে সর্বোচ্চ সতর্কতা Logo বাংলাদেশি পাসপোর্টে বিদেশে যাচ্ছে রোহিঙ্গারা, হুমকিতে জাতীয় নিরাপত্তা ও শ্রমবাজার Logo রাজধানীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থী ও অফিসগামী মানুষ Logo মহাখালীতে ছুরিকাঘাতে রেলকর্মীর মৃত্যু, নারী হেফাজতে Logo হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা আইআরজিসির Logo সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই Logo শ্বাসরুদ্ধকর লড়াই শেষে সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা Logo প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে কিশোরীকে হত্যা, গ্রেপ্তার মা; বাবার খোঁজে পুলিশ

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তারেক রহমান। শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠিত উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে চিকিৎসকরা স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা ও সমসাময়িক চ্যালেঞ্জ তুলে ধরেন। জবাবে তারেক রহমান স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগের কথা তুলে ধরেন।

তিনি বলেন, রাজধানীকেন্দ্রিক চিকিৎসাসেবার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমাতে হবে। একই সঙ্গে শহরের পাশাপাশি গ্রামাঞ্চলের মানুষের জন্যও সমান গুরুত্ব দিয়ে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। অনুষ্ঠানে অংশ নেওয়া সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এ সফরকে কলেজের জন্য একটি স্মরণীয় আয়োজন হিসেবে উল্লেখ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৪৮:০২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
৪৫১১ বার পড়া হয়েছে