ঢাকা ০২:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জামিন পেলেন এমপি ‘আমির হামজা‘ Logo প্রথমবারের মত চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ Logo ‘অক্ষত‘ মার্কিন ক্ষেপণাস্ত্র উদ্ধার করে নকল তৈরিতে মরিয়া ইরান Logo বিরোধীদলের ‘অস্থিরতা’ নিয়ে মন্তব্যে সংসদে উত্তাপ Logo শেরেবাংলা ছিলেন সর্বভারতীয় রাজনীতির অবিসংবাদিত নেতা: প্রধানমন্ত্রী Logo একনেক সভায় ১৫ প্রকল্প অনুমোদন, ব্যয় সাশ্রয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo সাভারে সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে পুনরায় তদন্ত Logo প্রশাসনে বড় রদবদলঃ গুরুত্বপূর্ণ ১৫ দপ্তরে নতুন প্রধান নিয়োগ Logo দেশজুড়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত: নিহত ১৩, আহত কয়েকজন Logo গুপ্ত ইস্যুতে মুখ খুললেন সর্ব মিত্র চাকমা

রাজশাহীর দুর্গাপুরে কলেজে ভাঙচুর ও শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণ: বিএনপি নেতা বহিষ্কার

মোঃ আজিজুর রহমান সুমন

রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ভাঙচুর ও এক শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের অভিযোগে জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে আকবর আলীকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ঘটনাসূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার কলেজে স্নাতক (ডিগ্রি) পরীক্ষা চলাকালে এলাকায় একটি তাফসির মাহফিলের আয়োজন উপলক্ষে সাবেক পুলিশ সদস্য আবদুস সামাদের নেতৃত্বে কয়েকজন বিএনপি নেতা কলেজে প্রবেশ করেন। এ সময় তারা অধ্যক্ষের সঙ্গে কথা বলছিলেন এবং সেই দৃশ্য মোবাইলে ধারণ করছিলেন কলেজের প্রদর্শক আলিয়া খাতুন।

একপর্যায়ে জয়নগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি জয়নাল আবেদীন আলিয়া খাতুনের মোবাইল ফোন কেড়ে নেওয়ার নির্দেশ দেন। এ নিয়ে আফাজ উদ্দিন ফোনটি নিতে গেলে আলিয়া খাতুন তাকে চড় মারেন। পরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হাতাহাতির ঘটনা ঘটে।

একই সময়ে কলেজের পুকুরের ইজারাদার ও বিএনপি কর্মী শাহাদাত আলী অধ্যক্ষের সঙ্গে কথা বলতে এসে জড়িয়ে পড়েন বিরোধে। অভিযোগ রয়েছে, পুকুর ইজারার টাকা পরিশোধ না করা নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ ছিল। কথাকাটাকাটির এক পর্যায়ে আলিয়া খাতুন তাকে চড় মারলে শাহাদাত আলী পাল্টা প্রতিক্রিয়ায় স্যান্ডেল খুলে তাকে মারধর করেন।

পরবর্তীতে শাহাদাত আলীর ছেলে লিটন ও কর্মচারী মাহাবুর ঘটনাস্থলে এসে অধ্যক্ষ ও আলিয়া খাতুনের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং শিক্ষাঙ্গনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিএনপি কেন্দ্রীয় নেতৃত্ব ঘটনাটিকে গুরুতর শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচনা করে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:১৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
৪৫১১ বার পড়া হয়েছে

ধানের শীষে ভোট দিন