ঢাকা ০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

বিয়ের প্রলোভন, ব্ল্যাকমেইল ও ধর্ষণের হুমকি: র‌্যাবের অভিযানে দুই আসামি গ্রেফতার

নিজস্ব সংবাদ :

ভিকটিম আফসানা আক্তার ববি (২২) চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার কাঠগর এলাকার মৃত মোঃ আলী নুর এর মেয়ে। গত ২০২৩ সালে ভিকটিমের বিবাহ বিচ্ছেদ হয় এবং তার ৫ বছরের একটি কন্যা সন্তান আছে। বিবাহ বিচ্ছেদের পরে ১নং বিবাদী তোফাজ্জল হোসেন এর সাথে ভিকটিমের প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং ভিকটিমকে জোরারগঞ্জ থানাধীন জেনারেল হাসপাতালে চাকরীর ব্যবস্থা করে দেয়। পরবর্তীতে গত ০১ নভেম্বর ২০২৪খ্রিঃ তারিখে ১নং বিবাদী ভিকটিমকে চট্টগ্রাম জেলার জোরালগঞ্জ থানাধীন ৩নং জোরারগঞ্জ ইউপিস্থ মাইনদ্দিন পেট্রোল পাম্পের পাশে একটি বাসা ভাড়া করে দেয় এবং উক্ত ভাড়া বাসায় এসে ১নং বিবাদী ভিকটিমকে বিবাহের প্রলোভন দেখিয়ে একাধিকার শারীরিক মেলামেশা করে। এসময় ১নং বিবাদী ভিকটিমের নগ্ন ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করে রাখে। ভিকটিম তাকে বিবাহের কথা বললে ১নং বিবাদী তাকে প্রায় সময় মারধর করে। পরবর্তীতে বিবাদী বিবাহ না করায় ভিকটিম চট্টগ্রাম জেলার আকবরশাহ থানা এলাকায় একাটি বাসাভাড়া নিয়ে বসবাস শুরু করে। ১নং বিবাদী ভিকটিমের ভাড়াবাসার ঠিকানা সংগ্রহ করে ভিকটিমের বাসায় যায় এবং তার সাথে মেলামেশা না করলে তার মোবাইলে ধারনকৃত নগ্নছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে। পরবর্তীতে ১নং বিবাদী ২নং বিবাদী মোঃ মানিক’কে ভিকটিমের নগ্নছবি ও ভিডিও দেয় এবং গত ০৮ এপ্রিল ২০২৬ খ্রিঃ ভিকটিমের মোবাইলে তার নগ্ন ছবি ও ভিডিও পাঠিয়ে ১নং ও ২নং বিবাদীর সাথে হোটেলে না গেলে ভিকটিমের নগ্নছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়াসহ ভিকটিমকে গনধর্ষনের হুমকি প্রদান করে।

উক্ত ঘটনায় ভিকটি বাদী হয়ে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-১০, তারিখ-১২ এপ্রিল ২০২৬ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধিত২০২০) এর ৯(১) তৎসহ ২০১২ সালের পর্নোগ্রাফি আইন ৮(১)/৮(২)/৮(৩)।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উল্লেখিত মামালার এজাহারভুক্ত প্রধান আসামি তোফাজ্জল হোসেন ফেনী জেলার সদর থানাধীন মহিপাল বাসস্টান্ড এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৫ এপ্রিল ২০২৬ইং তারিখ আনুমানিক ১৩৪০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্নিত এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় প্রধান আসামি তোফাজ্জল হোসেন (৩৬), পিতা-মোঃ হারেছ, গ্রামঃ দৌলতপুর, থানা-ছাগলনাইয়া, জেলা-ফেনী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে গত ১৫ এপ্রিল ২০২৬ইং তারিখ আনুমানিক ২১১০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর অপর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ধুমপাড়া আম্বিয়া ফিলিং স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার ২নং এজাহারনামীয় পলাতক আসামি মোঃ মানিক(২৭), পিতা-আবুল হোসেন, সাং-ধুমপাড়া, থানা-পতেঙ্গা, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিদের সংক্রান্তে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ  থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪৫৭৯ বার পড়া হয়েছে