ঢাকা ০২:১২ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বুথফেরত সমীক্ষা ‘টাকা দিয়ে করানো’, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। Logo সিদ্ধিরগঞ্জ থানায় করা দুই মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন। Logo রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তার করার দাবি নাহিদ ইসলামের Logo শত্রুপক্ষ ‘হার্ট অ্যাটাক’ করবে, নতুন অস্ত্র নিয়ে ইরানের বার্তা Logo ঢাকা জেলার প্রথম নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন শামীমা পারভীন শিল্পি Logo হরমুজে অবরোধ, পারস্য উপসাগরে আটকা ২০ হাজার নাবিক Logo চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত Logo উগান্ডায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান: বাংলাদেশিসহ ২৩১ বিদেশি আটক Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সংসদে আনার দাবি রুমিন ফারহানার Logo বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয়ে চুক্তি করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

রায়পুরে ডাকাতি কালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত আটক

মোঃ শাহজাহান মাসুদ, রায়পুর (লক্ষ্মীপুর)
লক্ষ্মীপুরের রায়পুরে  ডাকাতি কালে দেশীয় অস্ত্রসহ ৬ জন ডাকাতকে আটক করেছে রায়পুর থানা পুলিশ। সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, রাতে মোমিন নামের এক কাঁচা মালের ব্যবসায়ীকে গলায় ছুরি ধরে টাকাসহ মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় একদল দুর্বৃত্ত। ঘটনার পরপরই টহল পুলিশের সামনে পড়েন ভুক্তভোগী মোঃ মোমিন। তিনি বিষয়টি পুলিশকে অবগত করলে তাৎক্ষণিকভাবে রায়পুর থানা পুলিশের ৪টি টিম অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ মোমিন বাদী হয়ে রায়পুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—  মোঃ নাবিল (২২)পিতা আলমগীর , নয়ন হোসেন (২০), পিতা বাদশা মাঝি,  হোসেন (২০) পিতা ইসমাইল বেপারী,   শাকিব হোসেন (২০), পিতা দেলোয়ার হোসেন, মোঃ রাকিব (২০), পিতা সেলিম গাইন, জিদান (১৫), পিতা জাহাঙ্গীর । সবাই রায়পুর উপজেলার স্থানীয় বাসিন্দা। এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশের এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:০৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
৪৫৭১ বার পড়া হয়েছে

ধানের শীষে ভোট দিন