ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকা ওয়াসার নতুন এমডি ড. মনিরুজ্জামান Logo প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার Logo অক্টোবরে নয়, নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অক্টোবরে Logo সংবিধান মেনেই হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী নিয়োগ: আইনমন্ত্রী Logo জাতীয় পতাকার আইনবহির্ভূত ব্যবহার বন্ধে দ্রুত পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের Logo ছয় দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১-দলীয় ঐক্য Logo খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় ‘হাতকাটা কাশেমের’ ৫ দিনের রিমান্ড Logo বিটিভিকে আধুনিক ও জনআস্থার গণমাধ্যম হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর বৃহৎ পরিকল্পনা Logo ফ্যাসিবাদ সমর্থনকারী গণমাধ্যমকে সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর Logo জাপানি ভাষা শিখে বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের

জাতীয় পতাকার আইনবহির্ভূত ব্যবহার বন্ধে দ্রুত পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক

সরকারি অফিস ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকার আইনবহির্ভূত ও অবমাননাকর ব্যবহার বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ নির্দেশ বাস্তবায়নে মন্ত্রিপরিষদ সচিব ও মন্ত্রিপরিষদ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালত জারি করা রুলে জাতীয় পতাকা পেছনে রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিসে বসা এবং এভাবে পতাকা ব্যবহারের কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন।

পাশাপাশি জাতীয় পতাকা ব্যবহারের বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা যাচাই করতে তিন সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত।

কমিটিতে একজন বিচার বিভাগীয় কর্মকর্তা, একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং মন্ত্রিপরিষদ বিভাগের একজন প্রতিনিধি রাখতে বলা হয়েছে। কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন দিতে হবে।

আদালতের নির্দেশনা অনুযায়ী, প্রতিবেদনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত অফিস বা দপ্তরে জাতীয় পতাকা ব্যবহারের আইনগত বৈধতা, পতাকা ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির আইনগত অধিকার এবং জাতীয় পতাকার নির্ধারিত দৈর্ঘ্য, প্রস্থসহ অন্যান্য স্পেসিফিকেশন যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা যাচাই করে উল্লেখ করতে হবে।

আইনজীবী শরীফ সরকারের করা রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।

পরে সাংবাদিকদের তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সরকারি দপ্তর ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অফিসকক্ষে চেয়ারের পেছনে, টেবিলের পাশে কিংবা সোফার পাশে জাতীয় পতাকা রেখে বসতে দেখা যাচ্ছে। অথচ ‘বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২’-এ জাতীয় পতাকা ব্যবহারের বিষয়ে সুনির্দিষ্ট বিধান রয়েছে।

তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এ ধরনের ছবি আদালতের নজরে আনা হয়েছে। রিটে বলা হয়েছে, জাতীয় পতাকার এমন ব্যবহার পতাকার প্রতি অবমাননাকর এবং বিদ্যমান আইন ও বিধিমালার পরিপন্থি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
৪৫০৭ বার পড়া হয়েছে