ঢাকা ০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫ জামাত, ইমামতির দায়িত্বে যারা

নিজস্ব সংবাদ :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়।

জামাতগুলোতে ইমামতি ও মুকাব্বিরের দায়িত্ব পালনকারী আলেমদের তালিকা চূড়ান্ত করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। বৃহস্পতিবার ইফার পক্ষ থেকে গণমাধ্যমে এ তালিকা পাঠানো হয়। এর আগে ইফার দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোহাম্মদ হারুনূর রশীদ স্বাক্ষরিত এক চিঠিতে দায়িত্বপ্রাপ্তদের নাম অনুমোদন করা হয়।

সূচি অনুযায়ী, সকাল ৭টার প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মো. মিযানুর রহমান। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মসজিদের মুয়াজ্জিন কারি ইসহাক

সকাল ৮টার দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। মুকাব্বির থাকবেন মো. নাসির উল্লাহ

সকাল ৯টার তৃতীয় জামাতে ইমামতি করবেন মুফতি মো. আবদুল্লাহ এবং মুকাব্বির হিসেবে থাকবেন মো. রুহুল আমিন

সকাল ১০টার চতুর্থ জামাতে ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মো. আবদুল হাদী

সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করবেন জুবাইর আহাম্মদ আল-আযহারী এবং মুকাব্বির হিসেবে থাকবেন মো. আমির হোসেন

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, নির্ধারিত কোনো জামাতে ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মো. শহিদুল ইসলাম। এছাড়া বিকল্প মুকাব্বির হিসেবে থাকবেন মো. শামসুল হক

পবিত্র ঈদুল আজহার জামাতে অংশ নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের আগেই মসজিদে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
৪৫৪৪ বার পড়া হয়েছে